Shoaib Malik

ছেলে বড় হচ্ছে! তৃতীয় বার বিয়ের জল্পনা নিয়ে মুখ খুললেন ক্ষুব্ধ শোয়েব মালিক

২০২৩ সালের প্রথম দিকে সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ হয় শোয়েব মালিকের। তার পর ২০২৪ সালের মাঝমাঝি সময় পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৭:২৫
Share:

শোয়েব মালিক। —ফাইল চিত্র।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক তৃতীয় বার বিয়ে করতে পারেন। বেশ কিছু দিন ধরে এমন জল্পনা চলছে। তা নিয়ে অবশেষে মুখ খুললেন শোয়েব। যদিও পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কের পরিস্থিতি সম্পর্কে কিছু জানাননি।

Advertisement

সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেছেন শোয়েব। তিনি লিখেছেন, ‘‘২০২৩ সালের প্রথম দিকে আমার প্রথম বিয়ে ভেঙে যায়। সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। সন্তানের দায়িত্ব যৌথ ভাবে পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয় বিয়ে করেছিলাম। ব্যক্তিগত জীবন সব সময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। পরিবারের সম্মান রক্ষার ব্যাপারে আমি অত্যন্ত সচেতন। আমার চুপ করে থাকাটাকে অনেকে আমার দুর্বলতা হিসাবে ধরে নিচ্ছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছেছে যে, মুখ খুলতেই হচ্ছে। আমার ছেলে বড় হচ্ছে। ও এখন পড়তে পারে। এই বয়সে ও নিজের বাবার সম্পর্কে মিথ্যা এবং রং চড়ানো বিষয়গুলো পড়ছে। এগুলো কিছু রোজগারের লক্ষ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই সব ভিত্তিহীন বিষয়গুলো আমার প্রিয় মানুষদেরও কষ্ট দিচ্ছে।’’

ব্যক্তিগতজীবন নিয়ে অসত্য রটনা বন্ধ না হলে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। শোয়েব লিখেছেন, ‘‘অনুরোধ, দায়িত্বশীল হয়ে কাজ করুন। কয়েকটা লাইক আর ভিউ ছাড়া জীবনে অনেক কিছু রয়েছে। আপনাদের সকলের মতো আমারও পরিবার রয়েছে। আশা করি, আমার বার্তা ইচিবাচক নেওয়া হবে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান এবং রসিকতা বন্ধ হবে। না হলে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে বাধ্য হব।’’

Advertisement

তৃতীয় বার বিয়ের জল্পনা উড়িয়ে দেওয়ার পাশাপাশি বাবা হিসাবে ছেলেকে নিয়ে উদ্বিগ্ন শোয়েব। এই ধরনের কল্পিত রটনা সন্তানের উপর যাতে নেতিবাচক প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে চেয়েছেন তিনি।

সানিয়ার আগে শোয়েব নাকি আরও এক জনকে বিয়ে করেছিলেন বলে জল্পনা রয়েছে। ২০০২ সালে আয়েষা সিদ্দিকিকে (মাহা সিদ্দিকি নামেও পরিচিত) নাকি ফোনে বিয়ে করেন শোয়েব। ২০১০ সালে ফোনেই তাঁদের বিচ্ছেদ হয়। ভারতের হায়দরাবাদের আয়েষা একাধিক বার শোয়েবের সঙ্গে বিয়ের দাবি করলেও পাক ক্রিকেটার কখনও বিষয়টি স্বীকার করেননি। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালের মাঝামাঝি সানাকে বিয়ে করেন শোয়েব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement