IPL 2026

আইপিএল থেকে যারা অবসর নিয়েছে, তারাই পাকিস্তানে খেলতে আসে, দেশের টি-টোয়েন্টি লিগকে তোপ প্রাক্তন ক্রিকেটারের

পাকিস্তান সুপার লিগ কেকেআরের ক্রিকেটার ব্লেসিং মুজ়ারাবানিকে দু’বছর নির্বাসিত করেছে। তবে এই নির্বাসনে ভবিষ্যতে আদৌ কোনও লাভ হবে না। এমনটাই মনে করেন আহমেদ শেহজ়াদ। কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২০:২৩
Share:

পাকিস্তান সুপার লিগের ট্রফি। — ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বদলে আইপিএলকে বেছে নেওয়ায় কেকেআরের ক্রিকেটার ব্লেসিং মুজ়ারাবানিকে দু’বছর নির্বাসিত করা হয়েছে। তবে এই নির্বাসনে ভবিষ্যতে আদৌ কোনও লাভ হবে না। এমনটাই মনে করেন আহমেদ শেহজ়াদ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে, পিএসএলের গুণমান আরও বাড়াতে হবে যাতে বিখ্যাত ক্রিকেটারেরা খেলতে আসেন। না হলে আইপিএলের কাছে বার বার হেরে যেতে হবে।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে শেহজ়াদ বলেছেন, “কাদের নির্বাসিত করা হয়েছে বা কাদের করা হয়নি সে দিকে না তাকিয়ে আমাদের বৃহত্তর স্বার্থের কথা ভাবা উচিত। সবার আগে মনে রাখবেন, যারা আমাদের দেশে খেলছে তারা হয়তো আইপিএল থেকে অবসর নিয়েছে অথবা সেই লিগে তাদের আর গ্রহণযোগ্যতা নেই। যার ন্যূনতম সুযোগ রয়েছে সে ঠিক আইপিএল বেছে নেবে।” উদাহরণ হিসাবে তিনি তুলে এনেছেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের কথা।

শেহজ়াদ একহাত নিয়েছেন পাকিস্তানের সাংবাদিকদেরও। তাঁর মতে, বার বার আইপিএল এবং পিএসএলের তুলনা করে বিদেশি ক্রিকেটারদের বিব্রত করা এ বার বন্ধ হোক। শেহজ়াদের কথায়, “কুশল মেন্ডিস পিএসএলে ভাল খেলছে। ওকে প্রশ্ন করা হচ্ছে, ‘স্যর, শেষ বার পিএসএল ছেড়ে আইপিএলে খেলতে গিয়েছিলেন। এখন আপনার কেমন লাগছে’? কী ধরনের অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এক বার দেখুন।”

Advertisement

শেহজ়াদের সংযোজন, “রিলি রুসোর দিকে তাকান। পিএসএলে ওর পারফরম্যান্সের কোনও ঠিক-ঠিকানা নেই। কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে। ওকে যখন পিএসএল এবং আইপিএলের তুলনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, ও বলেছিল, ‘আইপিএলে অনেকটা বলিউডের সিনেমার মতো’।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement