IPL 2026

কেকেআরের কাছে হেরে নিজের দলকেই খোঁচা শুভমনের! তিন ভুলকে নিশানা গুজরাতের অধিনায়কের

শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৯ রানে হেরেছে গুজরাত টাইটান্স। সেই হারের পর নিজের দলকেই খোঁচা মেরেছেন গুজরাতের অধিনায়ক শুভমন গিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:২২
Share:

শুভমন গিল। ছবি: রয়টার্স।

চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংসকে হারিয়ে তাদের খোঁচা মেরেছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৯ রানে হেরেছে গুজরাত টাইটান্স। সেই হারের পর নিজের দলকেই খোঁচা মেরেছেন শুভমন।

Advertisement

কেকেআরের ইনিংস চলাকালীন ফিন অ্যালেন, অঙ্গকৃশ রঘুবংশী ও ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেলেছেন গুজরাতের ফিল্ডারেরা। সতীর্থদের সেই ক্যাচ ফস্কানোকেই খোঁচা মেরেছেন শুভমন। সমাজমাধ্যমে নিজের ও দলের ছবি দিয়ে তিনি লেখেন, “পরের ক্যাচটা নিশ্চয় ফেলব না।” সঙ্গে বিমানের ছবিও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার চেন্নাইয়ের মাঠে তাদের বিরুদ্ধে খেলা রয়েছে গুজরাতের। সেই ম্যাচে এই ভুল যাতে না হয়, সেই বিষয়েই সতীর্থদের সতর্কও করেছেন শুভমন।

ম্যাচ শেষে হারের জন্য ক্যাচ ফস্কানোকেই দায়ী করেছেন শুভমন। তিনি বলেন, “আমরা তিনটে লোপ্পা ক্যাচ ফেলেছি। এই ভুলের পর ম্যাচ জেতা যায় না। আমাদের জেতা উচিত ছিল না। সেটাই হয়েছে। কিন্তু ইতিবাচক দিক থেকে দেখলে মনে হবে, কোয়ালিফায়ারের আগে গ্রুপ পর্বেই এই ভুলটা হয়ে ভাল হয়েছে। শোধরানোর সময় পাব।”

Advertisement

শুভমনের মতে, ইডেনের উইকেটে যে ২০০ রানের বেশি হবে তা তাঁরা বুঝতে পেরেছিলেন। কিন্তু ক্যাচ ফস্কে ৩০-৩৫ রান বেশি দিয়ে দিলেন। তাতেই হারতে হল। গুজরাতের অধিনায়ক বলেন, “এই পিচে ২০০-২১০ রান হতই। কিন্তু আমরা অনেক বেশি ক্যাচ ফেলেছি। তাই রান আটকাতে পারিনি। ৩০-৩৫ রান বেশি হয়েছে। কয়েকটা বল থমকে আসছিল। কিন্তু তার মধ্যে আমাদের ব্যাটারেরা ভাল ব্যাট করেছে। একমাত্র ফিল্ডিংটাই ডুবিয়ে দিয়েছে।”

চেন্নাইকে হারাতে পারলে প্লে-অফ প্রায় পাকা করে ফেলবে গুজরাত। অন্য দিকে তাদের হারিয়ে নিজেদেরকেও প্লে-অফের লড়াইয়ে টিকিটে রেখেছে কেকেআর। তবে তার জন্য নিজেদের বাকি দুই ম্যাচে জয়ের পাশাপাশি বাকি ম্যাচগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে অজিঙ্ক রাহানেদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement