IPL 2026

শুভমন ৭০, বাটলার ৫২, অক্ষরের দিল্লিকে জয়ের জন্য ২১১ রানের লক্ষ্য দিল গুজরাত

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের বোলারেরা নিয়ন্ত্রিত বল করলেও ব্যর্থ হলেন মুকেশ কুমার। বাংলার জোরে বোলার শুরুতে সাই সুদর্শনের উইকেট নিয়েও মার খেলে গেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ২১:১৮
Share:

শুভমন গিল। ছবি: রয়টার্স।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে ২১০ রান তুলল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগালেন শুভমন গিলেরা। গুজরাতের ইনিংসকে ছন্দ দেন জস বাটলার। ২২ গজের এক প্রান্ত আগলে রেখে দলকে ভাল জায়গায় পৌঁছে দিলেন অধিনায়ক শুভমন।

Advertisement

বেশ কিছু দিন বাদে বাটলারকে চেনা মেজাজে দেখা গেল। সাই সুদর্শনকে (১২) আউট করে গুজরাতকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন মুকেশ কুমার। তিন নম্বরে নেমে ম্যাচের রাশ ধরে নেন বাটলার। ২৭ বলে ৫২ রানের ইনিংস খেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। মারলেন ৩টি চার এবং ৫টি ছয়। তাঁকে বোল্ড করলেন কুলদীপ যাদব।

বাটলার আউট হওয়ার পর গুজরাতের ইনিংস এগিয়ে নিয়ে যায় শুভমন-ওয়াশিংটন সুন্দর জুটি। বাড়তি ঝুঁকি না নিয়ে ব্যাট করলেন তাঁরা। শুভমনের ইনিংসে ছিল দায়িত্বের ছাপ। তাঁর ব্যাট থেকে এল ৪৫ বলে ৭০ রানের ইনিংস। ৪টি চারের পাশাপাশি ৫টি ছক্কা মারলেন গুজরাত অধিনায়ক। ওয়াশিংটন করলেন ৩২ বলে ৫৫। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার এবং ২টি ছয়। আইপিএলে প্রথম অর্ধশতরান তাঁর। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন গ্লেন ফিলিপস (১৪) এবং রাহুল তেওটিয়া (১)।

Advertisement

দিল্লির বোলারদের মধ্যে কুলদীপ ৪২ রানে ১ উইকেট নিলেন। ২৪ রানে ১ উইকেট লুঙ্গি এনগিডির। টি নটরাজন ৩৪ রান দিয়েও উইকেট পেলেন না। ৫৫ রান দিয়ে ২ উইকেট নিলেন মুকেশ। ৩২ রান দিলেও উইকেট পেলেন না দিল্লির অধিনায়ক অক্ষর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement