ICC T20 World Cup 2026

২০২৩ বিশ্বকাপ জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছে অস্ট্রেলিয়া, জ়িম্বাবোয়ের কাছে হেরে বললেন হেড, কী ভাবে সুপার এইটে যেতে পারে অসিরা?

টি২০ বিশ্বকাপে অঘটন হয়েছে শুক্রবার। জ়িম্বাবোয়ের কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। সুপার এইটে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে অনেকটাই। তবে এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কী অঙ্ক দরকার তাদের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪
Share:

অস্ট্রেলিয়া-জ়িম্বাবোয়ে ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

টি২০ বিশ্বকাপে অঘটন হয়েছে শুক্রবার। জ়িম্বাবোয়ের কাছে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। সুপার এইটে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে অনেকটাই। তবে এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। হারের পর অধিনায়ক ট্রেভিস হেড জানিয়েছেন, দু’বছর আগে ভারতে জেতা বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিতে চাইছেন তাঁরা।

Advertisement

ভারপ্রাপ্ত অধিনায়ক হেড বলেছেন, “বিশ্বকাপে সকলেই ভাল দল। আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। সাজঘরে এমন অনেকে আছে যারা ২০২৩ বিশ্বকাপে ভারতে এসে খেলেছে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ঠিকঠাক ফলাফলই হয়েছিল। আমরা আবার নতুন করে পরিকল্পনা তৈরি করব। দুটো ম্যাচ জিততে হবে। তার জন্য আত্মবিশ্বাস থাকার দরকার।”

হেডের মতে, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে শুরুতেই চারটি উইকেট হারিয়ে তাঁরা নিজেরাই নিজেদের চাপে ফেলে দিয়েছিলেন। পিচে কোনও সমস্যা ছিল না। হেডের কথায়, “আমরা নিজেদের চাপে ফেলে দিয়েছিলাম। গোটা ম্যাচেই দু’দল চোখে চোখ রেখে লড়াই করেছে। দ্বিতীয়ার্ধে বল পড়ে ভাল ভাবেই ব্যাটে এসেছে। তা-ও আমরা উইকেট হারিয়েছি। নিঃসন্দেহে প্রতিপক্ষ ভাল খেলেছে। যে রান ওরা তুলেছিল তা অনায়াসে তাড়া করা উচিত ছিল।”

Advertisement

এই মুহূর্তে অস্ট্রেলিয়া গ্রুপ বি-তে তিন নম্বরে রয়েছে। বাকি দুই ম্যাচে তারা যদি শ্রীলঙ্কা এবং ওমানকে হারাতে পারে, তা হলে প্রথম দুইয়ে শেষ করা নিয়ে সংশয় থাকবে না। তবে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে হারে এবং জ়িম্বাবোয়ে বাকি দু’টি ম্যাচের একটিতে জেতে, তা হলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন হেডরা। যদি অস্ট্রেলিয়া এবং জ়িম্বাবোয়ে দুই দলই হারিয়ে দেয় শ্রীলঙ্কা, তা হলে দু’জনেই সুপার এইটে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement