ICC T20 World Cup 2026

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের দিন কলম্বোয় জোর বৃষ্টির সম্ভাবনা, পুরো ম্যাচ কি হবে, আবহাওয়ার পূর্বাভাস কী?

টি২০ বিশ্বকাপে রবিবার কলম্বোয় মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। শুক্রবার শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের আগেই জোর বৃষ্টি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩১
Share:

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম, যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। — ফাইল চিত্র।

টি২০ বিশ্বকাপে রবিবার কলম্বোয় মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। টালবাহানার পর অবশেষে এই ম্যাচ হয়েছে। সমর্থকদের উন্মাদনাও লক্ষ করা যাচ্ছে। তবে রবিবারের ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। শুক্রবার শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের আগেই জোর বৃষ্টি হতে পারে।

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ পুরোপুরি হয়তো ভেস্তে যাবে না। তবে ম্যাচের মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভাবনা ৫০-৬৫ শতাংশ। আকাশ পুরোপুরি মেঘলা থাকবে। ম্যাচের আগে বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচ দেরিতে শুরু হলে অবাক হওয়ার থাকবে না। দুপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলম্বোর পিচে সাধারণত স্পিনারেরাই সুবিধা পান। এখনও পর্যন্ত যে ক’টি ম্যাচ হয়েছে তার মধ্যে একটিতেই ২০০-র বেশি রান হয়েছে। কলম্বোয় ভারতের অস্ত্র তাদের স্পিনার বরুণ চক্রবর্তী, অক্ষর পটেলরা। পাকিস্তানের হাতে থাকছে আবরার আহমেদ, শাদাব খান, উসমান তারিকের মতো বিকল্প। বৃষ্টি হলে দুই দলকেই নিজেদের কৌশল বদলাতে হবে। বোলিং পরিবর্তনে বুদ্ধি কাজে লাগাতে হবে। কারণ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একটি-দু’টি ওভারই ম্যাচের ফলাফল নির্ণয় করে দিতে পারে।

Advertisement

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ভারত হারিয়েছে আমেরিকা এবং নামিবিয়াকে। পাকিস্তান জিতেছে নেদারল্যান্ডস এবং আমেরিকার বিরুদ্ধে। রবিবার দুই দলের কাছেই তৃতীয় ম্যাচ। যারা জিতবে তারাই গ্রুপের শীর্ষে শেষ করার ব্যাপারে এগিয়ে থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement