Tony Munyonga

১৫ মিটার দৌড়ে শূন্যে শরীর ছুড়ে ক্যাচ ধরলেন মুনিওঙ্গা! জ়িম্বাবোয়ের ক্রিকেটারের ক্যাচই কি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা?

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচ ধরলেন জ়িম্বাবোয়ের টনি মুনিওঙ্গা। ডিপ মিড উইকেট থেকে প্রায় ১৫ মিটার দৌড়ে গিয়ে শূন্যে শরীর ছুড়ে দিয়ে বেন ডারউইশের ক্যাচ ধরেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১
Share:

টনি মুনিওঙ্গার সেই ক্যাচ। ছবি: সংগৃহীত।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচ ধরলেন জ়িম্বাবোয়ের টনি মুনিওঙ্গা। তাঁর অনবদ্য ক্যাচে আউট হন বেন ডারউইশ। তাতেই ২০ ওভারের বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ়িম্বাবোয়ের দ্বিতীয় জয় এক রকম নিশ্চিত হয়ে যায়।

Advertisement

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে বোলার ছিলেন ব্র্যাড ইভান্স। ওভারের চতুর্থ বলটি সামান্য খাটো লেংথে করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ডারউইশ প্রায় কোমরের উচ্চতায় বল পেয়ে ডিপ মিড উইকেটে তুলে মারেন। বল এবং ব্যাটের সংযোগ ঠিক মতো হলেও টাইমিং নিখুঁত হয়নি। মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার চার রান পাওয়া নিশ্চিত। কিন্তু অন্য রকম ভাবনা ছিল মুনিওঙ্গার। ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন তিনি। বল ধরার জন্য ডান দিকে দৌড় শুরু করেন তিনি। প্রায় ১৫ মিটার দৌড়ে বলের লাইনের কাছাকাছি পৌঁছে মরিয়া হয়ে ঝাঁপ মেরে উড়ে আসা বল আটকানোর চেষ্টা করেন। মুনিওঙ্গার চেষ্টা বৃথা যায়নি। শরীর সম্পূর্ণ প্রসারিত করে শূন্যেই তালুবন্দি করে ফেলেন বল। স্বাভাবিক ভাবেই ক্যাচ আউট হন ডারউইশ।

মুনিওঙ্গার নেওয়া ক্যাচটির ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলছেন, জ়িম্বাবোয়ের ক্রিকেটারের ধরা ক্যাচটিই এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপের সেরা। এ দিন জ়িম্বাবোয়ের ফিল্ডিং বেশ ভাল হয়েছে। সিকন্দর রাজ়ার দলের ফিল্ডারেরা অন্তত ২০ রান বাঁচিয়েছেন।

Advertisement

প্রথমে ব্যাট করে জ়িম্বাবোয়ে করে ২ উইকেটে ১৬৯। জবাবে ১৯.৩ ওভারে ১৪৬ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জ়িম্বাবোয়ের কাছে দ্বিতীয় বার হারল অস্ট্রেলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement