Sanju Samson

সঞ্জুর কাছে হার বুমরাহের! আইপিএলে শতরানের পর আইসিসির পুরস্কার, উচ্ছ্বসিত স্যামসন

টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্চ মাসের ম্যাচগুলিতে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সঞ্জু স্যামসন। চাপের মুখে একের পর এক ম্যাচে ভারতের জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সেই সাফল্যের স্বীকৃতি পেলেন সঞ্জু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:২৮
Share:

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

পারলেন না জসপ্রীত বুমরাহ। বিশ্বের অন্যতম সেরা বোলারকে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার জিতে নিলেন সঞ্জু স্যামসন। আইপিএলে শতরানের ইনিংস খেলার পর পেলেন পুরস্কার।

Advertisement

আইসিসির পুরস্কার আইপিএলের পারফরম্যান্সের জন্য নয়। সঞ্জু পুরস্কার পেলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের জন্য। মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সঞ্জুর সঙ্গে ছিলেন বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারকেই মার্চের সেরা ক্রিকেটার হিসাবে বেছেন নিয়েছেন আইসিসির নির্বাচকেরা। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সঞ্জু বলেছেন, ‘‘আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একটা দুর্দান্ত অনুভূতি। পুরস্কারটা আরও বিশেষ কারণ আমার ক্রিকেটজীবনের এক অবিস্মরণীয় অধ্যায়ে এটা পেলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য হয়ে আমার একটা স্বপ্নপূরণ হয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘বিশ্বকাপ জয়ের মুহূর্তটার তাৎপর্য উপলব্ধি করতে কিছুটা সময় লেগেছিল আমার। ভারতীয় ক্রিকেট একটা উত্তেজনাপূর্ণ যুগে রয়েছে। চার দিকে দুর্দান্ত সব প্রতিভা। আমি সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ। কোচ এবং সতীর্থদের যে ভাবে পাশে পেয়েছি, তার জন্যও কৃতজ্ঞ।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্চ মাসের ম্যাচগুলিতে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সঞ্জু। সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে করেন অপরাজিত ৯৭। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রান করে করেন উইকেটরক্ষক-ব্যাটার। চাপের মুখে একের পর এক ম্যাচে ভারতের জন্য জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সেই সাফল্যের স্বীকৃতি পেলেন সঞ্জু। আইপিএলের প্রথম তিন ম্যাচে রান না পেলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন কেরলের ক্রিকেটার। শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১১৫ রানের অপরাজিত ইনিংস।

Advertisement

মহিলাদের ক্রিকেটে মার্চ মাসের সেরা পারফর্মারের পুরস্কার পেয়েছেন নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার মেলি কের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement