India Vs Afghanistan Test

অভিষেকে ৬ উইকেট সুতারের! ১৫২ রানে শেষ আফগানিস্তান, ফলো-অন করাল ভারত, ৪১২ রানে এগিয়ে শুভমনেরা

অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট নিলেন মানব সুতার। তাঁর ঘূর্ণির সামনে খেই হারাল আফগানিস্তানের ব্যাটিং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১১:২১
Share:

মানব সুতারের (বাঁ দিকে) সঙ্গে উল্লাস সতীর্থদের। ছবি: পিটিআই।

তৃতীয় দিন সকালে আরও ৩৯ রান যোগ করতে গিয়ে বাকি ৫ উইকেট পড়ে গেল আফগানিস্তানের। প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানে অল আউট হয়ে গেল তারা। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট নিলেন মানব সুতার। তাঁর ঘূর্ণির সামনে খেই হারাল আফগানিস্তানের ব্যাটিং। ৪১২ রানে এগিয়ে থাকায় আফগানিস্তানকে ফলো-অন করালেন শুভমন গিলেরা।

Advertisement

ভারতের সামনে আফগানিস্তান যে বিশেষ প্রতিরোধ গড়তে পারবে না, তা প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছিল। যত সময় বাড়ছে, তা আরও প্রকট হচ্ছে। একমাত্র রহমত শাহ (৬০) লড়াই করলেন। বাকিদের আয়ারাম-গয়ারাম দশা।

অভিষেক টেস্টে নজর কাড়লেন সুতার। তাঁর বলের গতি, ঘূর্ণি দেখে ভাল লাগল। বোঝা যাচ্ছে, লাল বলের ক্রিকেটের জন্য তৈরি তিনি। ভারতের টেস্ট দলে রবীন্দ্র জাডেজার বিকল্প হয়ে উঠতে পারেন সুতার। কারণ, বাঁহাতি স্পিনের পাশাপাশি ব্যাটটাও করতে পারেন তিনি।

Advertisement

তৃতীয় দিন সকালে যে ৫ উইকেট পড়ল তার মধ্যে ৩টি নিলেন সুতার। বাকি ২টি প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিংটন সুন্দরের দখলে। ২২ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিলেন সুতার। তিনি যখন সাজঘরের দিকে ফিরে যাচ্ছেন, তখন কোচ গৌতম গম্ভীরের মুখের হাসি বুঝিয়ে দিচ্ছিল, কতটা সন্তুষ্ট তিনি।

প্রথম ইনিংসে ৪১২ রানে এগিয়ে ভারত। তৃতীয় দিন সকালে আফগানিস্তানের ইনিংস শেষ করতেও বেশি সময় লাগেনি। ফলে ক্রিকেটারেরাও ক্লান্ত নন। সেই কারণেই ফলো-অন করাল ভারত। তৃতীয় দিনই টেস্ট শেষ করে ফেলতে চাইছেন শুভমনেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement