India vs Australia

‘পিচ নিয়ে ম্যাচ রেফারি যা-ই বলুন, আমি ফল চাই’ আমদাবাদ টেস্টের আগে অকপট দ্রাবিড়

আইসিসি ইনদওরের পিচকে খারাপ বলে চিহ্নিত করেছে। তা নিয়ে ভাবতে নারাজ দ্রাবিড়। তিনি এমন পিচে খেলতে চান, যেখানে নিশ্চিত ভাবে ম্যাচের ফলাফল হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ২৩:৫৫
Share:

পিচ নিয়ে নিজের মতামত জানালেন ভারতীয় দলের কোচ দ্রাবিড়। ফাইল ছবি।

ইনদওর টেস্টে পিচকে খারাপ তকমা দিয়েছে আইসিসি। তা নিয়ে বিন্দু মাত্র ভাবতে রাজি নন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচের ফল। আমদাবাদ টেস্টের আগে পরিস্কার বক্তব্য দ্রাবিড়ের।

Advertisement

বর্ডার-গাওস্কর সিরিজ়ের পিচ না নানা কথা হলেও গুরুত্ব দিচ্ছেন না দ্রাবিড়। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘পিচ নিয়ে এত কথার মধ্যে আমি ঢুকতে চাই না। পিচ নিয়ে মতামত দেওয়ার এক্তিয়ার রয়েছে ম্যাচ রেফারির। আমি তাঁর সঙ্গে সহমত হই বা না হই তাতে অবশ্যই কিছু যায় আসে না। আমি কী ভাবছি সেটাও হয়তো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কিছু কিছু সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে যায়। সে সময় আপনি তেমন উইকেটেই খেলতে চাইবেন, যেটা ফলাফল দেবে।’’

দ্রাবিড় আরও বলেছেন, ‘‘শুধু ভারতেই এরকম হয় না। সারা বিশ্বের দিকে তাকালে এমন জিনিস দেখতে পাবেন। পিচের ভারসাম্যটা সব সময় সকলের জন্য ঠিক রাখা কঠিন। এমন ঘটনা শুধু এখানে নয়, যে কোনও জায়গাতেই ঘটতে পারে।’’

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে দ্রাবিড় বুঝিয়ে দিয়েছেন, পিচ নিয়ে আলোচনা বা সমালোচনাকে তিনি এতটুকু গুরুত্ব দিচ্ছেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, তিনি সেটাই করছেন। পরিস্থিতির নিরিখে সেটাই করতে চান। সে জন্য ম্যাচ রেফারি সহমত না হলেও তাঁর কিছু যায় আসে না।

আমদাবাদের ২২ গজ দেখে খুশি হয়েছেন তিনি। মঙ্গলবার অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে সিরিজ়ের শেষ টেস্টের পিচ দেখেছেন দ্রাবিড়। মনে করা হচ্ছে, শেষ টেস্টেও স্টিভ স্মিথদের জন্য অপেক্ষা করছে ঘূর্ণি উইকেট। কারণ তিনি বলেছেন, সব রকম পিচেই খেলতে শেখা দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement