India vs Afghanistan

আফগানিস্তান সিরিজ়ের দল নির্বাচন কবে? প্রকাশ্যে তারিখ, এক দিনের দলে ঢোকার দৌড়ে লখনউয়ের পেসার

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে দুই ফরম্যাটের সিরিজ়‌ খেলবে ভারত। সেই সিরিজ়ের দল ঘোষণা হবে এই মাসেই। শনিবার বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া এ কথা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৮:০৪
Share:

টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। — ফাইল চিত্র।

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে দুই ফরম্যাটের সিরিজ়‌ খেলবে ভারত। সেই সিরিজ়ের দল ঘোষণা হবে ১৯ মে। শনিবার বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া এ কথা জানিয়েছেন। এক দিনের দলে ঢোকার দৌড়ে রয়েছেন লখনউয়ের পেসার প্রিন্স যাদব।

Advertisement

দুই দেশের একটিই টেস্ট খেলা হবে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়। সেই ম্যাচ শুরু ৬ জুন, মুল্লানপুরে। এক দিনের ম্যাচগুলি হবে ১৪, ১৭ এবং ২০ জুন। টেস্টের থেকে এক দিনের সিরিজ়‌ নিয়ে আগ্রহ বেশি। কারণ ওই সিরিজ়ে খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

সেই দলে ঢুকতে পারেন প্রিন্স। নির্বাচক কমিটির তাঁর নাম নিয়ে আলোচনা করতে পারে। বিজয় হজারে ট্রফিতে তিনি ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। চলতি আইপিএলে ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। যে বলে কোহলিকে আউট করেছিলেন তা অনেকের নজর কেড়ে নিয়েছে। হর্ষিত রানার চোট থাকায় প্রিন্সকে সুযোগ দেওয়া হতে পারে।

Advertisement

তবে টেস্ট দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। জসপ্রীত বুমরাহ হয় টেস্টে খেলতে পারেন, অথবা তিনটি এক দিনের ম্যাচে খেলতে পারেন। অজিত আগরকরেরা পরীক্ষায় রাজি নন। গত এক বছরে যাঁরা ভাল খেলেছেন তাঁদেরই সুযোগ দেওয়া হতে পারে। শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ড সিরিজ়ের কথা মাথায় রেখে ধারাবাহিকতা বজায় রাখা হতে পারে।

দু’-একটি বদল অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন তিন নম্বরে সাই সুদর্শনের জায়গায় আসতে পারেন দেবদত্ত পডিক্কল। বুমরাহ না থাকায় নতুন বলে বোলিংয়ের দায়িত্ব থাকবে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণের হাতে। আকাশ দীপ এবং হর্ষিতের চোট থাকায় আকিব নবিকে রিজ়ার্ভ পেসার হিসাবে সুযোগ দেওয়া হতে পারে। বুমরাহ খেললে অবশ্য নবি থাকবেন না। স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটনের খেলা পাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement