laxmiratan shukla

আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন লক্ষ্মীর ক্রিকেট অ্যাকাডেমিতে, প্রতি দিন যোগাভ্যাসের পরামর্শ বাংলার কোচের

প্রতি বছরই ক্রিকেট শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন লক্ষ্মীরতন শুক্ল। ভারতের যোগ ব্যায়ামকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৫:১১
Share:

আন্তর্জাতিক যোগ দিবস পালন লক্ষ্মীরতন শুক্লর। ছবি: সংগৃহীত।

রবিবার সারা দেশের সঙ্গে লক্ষ্মীরতন শুক্লর ক্রিকেট অ্যাকাডেমিতেও পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছরই ক্রিকেট শিক্ষার্থীদের নিয়ে দিনটি পালন করেন বাংলার ক্রিকেট দলের কোচ।

Advertisement

এ বছর কলকাতার রেড রোডে উদ‌্‌যাপিত হয়েছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন। তেমনই হাওড়ায় লক্ষ্মীর অ্যাকাডেমিতেও উদ্‌যাপিত হয়েছে যোগ দিবস। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নিজেও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন আসন করেছেন।

লক্ষ্মী বলেছেন, ‘‘এটা এক দিনের ব্যাপার নয়। প্রতি দিন যোগাভ্যাস করা উচিত। আমার অ্যাকাডেমিতে প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ভারতের যোগ ব্যায়ামকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য। গোটা রাজ্যে এত সুন্দর ব্যবস্থা করার জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও।’’ উল্লেখ্য. লক্ষ্মী রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement