Heatwave in Europe

গরমে পুড়ছে ইউরোপ! তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে, তাপপ্রবাহের সতর্কতা ইটালি, স্পেন-সহ বেশ কয়েকটি দেশে

সবচেয়ে ভয়ানক অবস্থা ফ্রান্সের। ফ্রান্সের ৩৫টি প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও অঞ্চলে তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৫:৪৮
Share:

গরমে নাজেহাল প্যারিস। ছবি: রয়টার্স।

গরমে পুড়ছে গোটা ইউরোপ। কোথাও কোথাও তাপমাত্রা কয়েক দিনের মধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদেরা। স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনে প্রতি দিন গরম বাড়ছে। এই পরিস্থিতিতে নাজেহাল ইউরোপের বিভিন্ন দেশের বাসিন্দারা। ইতিমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

সবচেয়ে ভয়ানক অবস্থা ফ্রান্সের। ফ্রান্সের ৩৫টি প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও অঞ্চলে তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। কিছু জায়গায় আবার ৪১ ডিগ্রিও পৌঁছোতে পারে তাপমাত্রা। এমনই আশঙ্কা করা হয়েছে। ব্রিটেনে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহবিদেরা। সোম এবং মঙ্গলবার দক্ষিণ ইংল্যান্ড, ওয়েলসের একাংশ, মিডল্যান্ডসে তাপমাত্রা বাড়বে। ব্রিটিশ স্বাস্থ্য দফতর থেকে নাগরিকদের সতর্ক করা হয়েছে। তাপমাত্রা আগামী সপ্তাহে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।

অন্য দিকে, স্পেনে সোম এবং মঙ্গলবার লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দু’দিন তাপমাত্রা ৩৭-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে স্পেনের আবহাওয়া দফতর সতর্ক করেছে, মঙ্গলবার কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। পর্তুগালের পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। সে দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গল এবং বুধবারে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। সেখানেও তাই তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। জার্মানির বেশির ভাগ অংশ গরমে নাজেহাল। কোনও কোনও এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ইটালিতে ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরছে তাপমাত্রা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement