IPL 2026

মিটল সমস্যা, বাংলাদেশে দেখানো হবে আইপিএল, নির্বাসন তুলে নিল সে দেশের সরকার

মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল দেখানো নিষিদ্ধ করেছিল পূর্বতন অন্তর্বর্তীকালীন সরকার। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল শনিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৭:৫২
Share:

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল দেখানো নিষিদ্ধ করেছিলেন পূর্বতন অন্তর্বর্তীকালীন সরকার। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল শনিবার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরউদ্দিন স্বপ্ন জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল দেখানো হবে।

Advertisement

এ দিন সংবাদমাধ্যমে স্বপন বলেন, “আইপিএল দেখানো নিয়ে আমাদের কাছে কেউ কোনও আবেদন নিয়ে আসেনি। আমরা খেলাধুলোর সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বাণিজ্যিক দিক থেকে বিষয়টা দেখছি। যদি কোনও চ্যানেল আইপিএল দেখাতে রাজি হয় তা হলে আমরা ইতিবাচক ভাবেই দেখব।”

ভারতের সম্প্রচারকারী চ্যানেলকে কি বাংলাদেশে খেলা দেখাতে দেওয়া হবে? স্বপন বলেন, “আমরা কাউকে আটকাব না। যদি ওরা দেখাতে চায় দেখাতেই পারে। আমাদের দেশের কোনও চ্যানেলও দেখাতে পারে। আমরা জোর করে কিছু করতে রাজি নই।” বাংলাদেশের কেবল অপারেটর্স সংস্থার সচিব রেজাউল করিম লাবলু জানিয়েছেন, স্টার স্পোর্টসকে তাঁরা সম্প্রচারের জন্য বাধা দেবেন না। কারণ এখনও বাংলাদেশের কোনও চ্যানেল আইপিএল দেখানোর অনুরোধ করেনি।

Advertisement

বাংলাদেশের সমর্থকেরা এতে খুশি। বাণিজ্যিক ভাবে এই লিগ দেখিয়ে চ্যানেলগুলির অনেক লাভ হয়। পাশাপাশি সমর্থকদের মধ্যেও আইপিএলের প্রতি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তার কোনও গুরুত্ব আর নেই। যদি এই সরকার বারণ করত তা হলে মেনে নিতাম। আগের সরকারের নির্দেশিকার কোনও অর্থ নেই এখন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement