ICC T20 World Cup 2026

বিশ্বকাপ মিটলেই বিয়ে ঈশানের? মডেল-পাত্রীর পরিচয় ফাঁস করে দিলেন পাক ম্যাচের নায়কের দাদু

জয়পুরের বাসিন্দা এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ঈশান কিশন। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু’জনের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ঈশানের দাদু ফাঁস করে দিয়েছেন তাঁর বান্ধবীর নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৬
Share:

(বাঁ দিকে) অদিতি হুন্ডিয়া এবং ঈশান কিশন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাত্রী পাকা। ঈশান কিশনের প্রেমিকার নাম ফাঁস করে দিলেন তাঁর দাদু অনুরাগ পাণ্ডে। দু’পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। অনুরাগ জানিয়েছেন, নাতির আনন্দেই তিনি খুশি।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত ঈশান। দু’বছর পর জাতীয় দলে ফিরে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন ভারতকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৭৭ রানের ইনিংস প্রশংসিত হয়েছে। বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। তিনি যখন বিশ্বকাপে ব্যস্ত, সে সময়ই তাঁর প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছেন অনুরাগ।

এক সাক্ষাৎকারে ঈশানের দাদু বলেছেন, ‘‘ঈশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ঈশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।’’ তিনি আরও বলেছেন, ‘‘ঈশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ঈশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিয়ে সমস্যা নেই। ঈশানের বান্ধবীর নাম অদিতি। ও একজন মডেল।’’

Advertisement

কে অদিতি? জয়পুরের এক ব্যবসায়ীর মেয়ে অদিতি হুন্ডিয়া। ২০১৮ সালে ‘মিস দিভা’ খেতাব জিতে প্রথম প্রচারের আলোয় আসেন। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছোন অদিতি। ২০১৯ সালে আইপিএলের বেশ কিছু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। তখন থেকেই ঈশানের সঙ্গে বন্ধুত্ব অদিতির। একটা সময় পর্যন্ত তাঁদের যোগাযোগ ছিল শুধু সমাজমাধ্যমে। পরে সম্পর্কে জড়ান তাঁরা। ঈশান-অদিতির সম্পর্ক নিয়ে আপত্তি নেই কোনও পরিবারেরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement