IPL 2026

মুম্বইয়ের আগে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ভাবেননি, আইপিএলের শেষে এসে বললেন বুমরাহ

হার্দিক পাণ্ড্য এবং সূর্যকুমার যাদব খেলতে না পারায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ। ১৯ বছর বয়স থেকে মুম্বইয়ের হয়ে খেললেও এই প্রথম নেতৃত্ব দিলেন বুমরাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৭:৪৫
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাহ। আগে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। যদিও পঞ্জাবের বিরুদ্ধে প্রথম বার মুম্বইয়ের অধিনায়কত্ব করেছেন। তা নিয়ে কিছুটা ‘আক্ষেপ’ প্রকাশ করেছেন বুমরাহ।

Advertisement

আইপিএলে প্রথম বার মুম্বইকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন অধিনায়ক বুমরাহ। স্বাভাবিক ভাবেই তিনি খুশি। রোহিত শর্মা আমলে একাধিক টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তবে রোহিতের অবসরের পর তাঁকে অধিনায়ক না করে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শুভমন গিলের হাতে। তা নিয়ে কোনও আক্ষেপ নেই বুমরাহের।

টসের পর মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব নিয়ে বুমরাহ বলেছেন, ‘‘দায়িত্ব পেয়ে বেশ ভাল লাগছে। ১৯ বছর বয়সে প্রথম মুম্বইয়ে যোগ দিয়েছিলাম। কখনও ভাবিনি মুম্বইকে নেতৃত্ব দেওয়ার আগে ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়ে যাব। তবে আমি দায়িত্ব পছন্দ করি। এটা নতুন চ্যালেঞ্জ। মজা করে নেতৃত্বের দায়িত্ব পালন করতে চাই। আমরা যতটা সম্ভব ভাল খেলার চেষ্টা করব। বাকি ম্যাচগুলোয় পয়েন্ট টেবলের উপরের দিকে থাকা দলগুলোকে হারানোর সুযোগ রয়েছে আমাদের সামনে।’’ বুমরাহ অবশ্য কথাগুলি হাসতে হাসতে মজা করে বলেছেন। এ নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। পাশাপাশি প্লেঅফের দৌড় থেকে ছিটকে যাওয়া মুম্বইকে জিতিয়েছেন পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা শ্রেয়স আয়ারদের।

Advertisement

হার্দিক পাণ্ড্য এবং সূর্যকুমার যাদব খেলতে না পারায় পঞ্জাবের বিরুদ্ধে মুম্বইকে নেতৃত্ব দেন বুমরাহ। বৃহস্পতিবার টসের আগে বুমরাহের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করেন মুম্বই কর্তৃপক্ষ। দশম ক্রিকেটার হিসাবে মুম্বইকে নেতৃত্ব দিলেন জোরে বোলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement