IPL 2026

পঞ্জাবের বিরুদ্ধে জয়ের আনন্দ মাটি, আম্পায়ারকে গালিগালাজ করায় শাস্তি মুম্বইয়ের ব্যাটিং কোচ পোলার্ডের

মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের ১৯তম ওভারে আম্পায়ারদের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কায়রন পোলার্ড। চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সে সময় অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৩:৩৯
Share:

কায়রন পোলার্ড। —ফাইল চিত্র।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে দল জয় পেলেও শাস্তি হল মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের। তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনে অভিযুক্ত ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অলরাউন্ডার। ফলে পঞ্জাবের বিরুদ্ধে মুম্বই শিবিরের জয়ের আনন্দ কিছুটা হলেও মাটি হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার পঞ্জাব-মুম্বই ম্যাচ চলাকালীন চতুর্থ আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে পোলার্ডের বিরুদ্ধে। আইপিএল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, পোলার্ডের বিরুদ্ধে আদর্শ আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত। তাঁকে জরিমানা করা ছাড়াও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। শুনানির সময় পোলার্ড ম্যাচ রেফারি পঙ্কজ ধারমানির কাছে অপরাধ স্বীকার করে নিয়েছেন।

ঘটনাটি ঘটে মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারে। আম্পায়ারদের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পোলার্ড। চতুর্থ আম্পায়ারের সঙ্গে তা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন মুম্বইয়ের ব্যাটিং কোচ। সে সময় চতুর্থ আম্পায়ারের উদ্দেশে পোলার্ড অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে খেলা শেষ হওয়ার পর পোলার্ডকে শুনানিতে ডেকে পাঠান ম্যাচ রেফারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement