ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই ভক্তদের মন জয় বুমরাহের, মুগ্ধ কোচ গম্ভীরের প্রতিবেশীরা

গৌতম গম্ভীর তাঁর দিল্লির বাড়িতে রবিবার নৈশভোজে আমন্ত্রণ করেন ভারতীয় দলকে। কোচের বাড়ি থেকে বেরোনোর সময় ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেন জসপ্রীত বুমরাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন জসপ্রীত বুমরাহ। নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে কাছে ডেকে নিলেন এক ভক্তকে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আগামী বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ নামিবিয়া। ম্যাচ হবে দিল্লিতে। রবিবারই সূর্যকুমার যাদবেরা দিল্লিতে পৌঁছে গিয়েছেন। সে দিন নিজের বাড়িতে জাতীয় দলের সকলকে নৈশভোজে নিমন্ত্রণ করেছিলেন কোচ গৌতম গম্ভীর। সতীর্থদের সঙ্গে গিয়েছিলেন বুমরাহও। অনুষ্ঠান শেষে গম্ভীরের বাড়ি থেকে বেরিয়ে দলের বাসে ওঠার সময় বুমরাহের কাছে ছুটে আসে এক তরুণ। ভারতীয় দলের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল গম্ভীরের বাড়ির চারদিকে। স্বভাবতই ওই কিশোরকে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। বুমরাহের কাছে ওই ভক্তকে যেতে দেননি তাঁরা।

বিষয়টি নজর এড়ায়নি বুমরাহের। তিনি নিজেই দাঁড়িয়ে পড়েন। নিরাপত্তাকর্মীদের সরিয়ে কাছে ডেকে নেন ওই ভক্তকে। হাসি মুখে তাঁর সঙ্গে ছবিও তোলেন জোরে বোলার। তার পর বাসে ওঠেন। বুমরাহের এমন ব্যবহারে মুগ্ধ গম্ভীরের প্রতিবেশীরা। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন তাঁদেরই এক জন।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে খেলতে পারেননি বুমরাহ। শরীর ঠিক না থাকায় দেশের অন্যতম সেরা জোরে বোলারকে খেলানোর ঝুঁকি নেয়নি ভারতীয় শিবির। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার খেলতে পারবেন বুমরাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement