KKR

বিতর্কে কেকেআরের ২৫ কোটির ক্রিকেটার! সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন গ্রিন, ক্ষমা চাইলেন সহকারী কোচ

ঘরোয়া ক্রিকেটে বিতর্কে জড়ালেন কেকেআরের ক্যামেরন গ্রিন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে পরে তাঁর সঙ্গে তর্কে জড়ালেন। ক্ষমা চাইতে হল তাঁর দলের সহকারী কোচকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:০৫
Share:

ক্যামেরন গ্রিন। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলে খেলতে এখনও শহরে এসে যোগ দেননি কেকেআর দলের সঙ্গে। তার আগে ঘরোয়া ক্রিকেটে বিতর্কে জড়ালেন ক্যামেরন গ্রিন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে পরে তাঁর সঙ্গে তর্কে জড়ালেন। গ্রিনকে বাঁচাতে ক্ষমা চাইতে হল তাঁর দলের সহকারী কোচকে।

Advertisement

অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের ম্যাচ চলছিল। সোমবার তৃতীয় দিনের খেলায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাজঘরের বাইরে ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তাঁর শতরান নিয়ে কথা শুরু হয়। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন তাঁর ফর্ম নিয়ে। গ্রিন উত্তেজিত হয়ে বলেন, “আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না। পরের প্রশ্ন করুন।”

সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পর সেই সাংবাদিক বেরোনোর সময় গ্রিন বলেন, “আপনি সময় নষ্ট করেন।” চুপ না থেকে পাল্টা উত্তর দেন ওই সাংবাদিক। জানান, তিনি সারা দিন অপেক্ষা করেছেন সাক্ষাৎকারের জন্য। গ্রিন বলেন, “আপনি কেন আমার পিছনে পড়ে আছেন?” বাদানুবাদ অবশ্য বেশি দূর এগোয়নি। পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ বিউ কাসন ক্ষমা চেয়ে নেন।

Advertisement

গত বারের নিলামে গ্রিনের উপর প্রচুর বিনিয়োগ করেছে কেকেআর। তাঁকে ২৫.২০ কোটি টাকায় কেনা হয়েছে। এখনও পর্যন্ত তিনিই আইপিএলে সবচেয়ে বেশি দামের বিদেশি ক্রিকেটার। তবে অ্যাশেজ়ে সাফল্য পাননি। পাঁচটি ম্যাচে মাত্র ১৭১ রান করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ২৪ রান করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement