Vaibhav Arora

হর্ষিত নেই, অনিশ্চিত পাথিরানাও, একজনের সাহায্য নিয়ে দলের সব অভাব ঢেকে দিতে চান কেকেআরের বৈভব

আইপিএলের আগে কেকেআরের পেস বোলিং বিভাগ বেশ দুর্বল। হর্ষিত রানাকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। অনিশ্চয়তা মাথিশা পাথিরানাকে নিয়েও। একজনের সাহায্য নিয়ে কেকেআরে পেস বোলারদের অভাব ঢেকে দিতে চান বৈভব অরোরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:৫৬
Share:

বৈভব অরোরা। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলের আগে কেকেআরের পেস বোলিং বিভাগ বেশ দুর্বল। হর্ষিত রানাকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। অনিশ্চয়তা রয়েছে মাথিশা পাথিরানাকে নিয়েও। বোর্ডের নির্দেশে ছেড়ে দিতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এই অবস্থায় একজনের সাহায্য নিয়ে কেকেআরে পেস বোলারদের অভাব ঢেকে দিতে চান বৈভব অরোরা।

Advertisement

দু’বছর আগে কেকেআরের ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন বৈভব। ২০২৩ থেকে কেকেআরের হয়ে খেলে তিনি এখনও পর্যন্ত ৩২টি ম্যাচে ৩৬টি উইকেট পেয়েছেন। এত পেসারের অনুপস্থিতিতে বৈভবকে আসল ভূমিকা নিতে হবে মনে করছেন অনেকে।

আইপিএল শুরুর আগে বৈভব বলেছেন, “সব মিলিয়ে প্রস্তুতি খুব ভাল হয়েছে। আমরা প্রস্তুতি ম্যাচ খেলছি। নেটেও বৈচিত্রের উপর জোর দিচ্ছি। জোরে বোলার হিসাবে আমরা সব সময় প্রস্তুত থাকতে চাই এবং দক্ষতার উন্নতি করতে চাই, যাতে ম্যাচে সেটা দরকারে কাজে লাগাতে পারি।”

Advertisement

এ বার কেকেআরের বোলিং কোচ টিম সাউদি। তাঁর সঙ্গে কাজ করবেন ভেবেই উত্তেজনা হচ্ছে বৈভবের। বলেছেন, “সাউদি কিংবদন্তি। প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমরা কেকেআরে ২০২৩-এ একসঙ্গে খেলেছি। তখন ওর থেকে অনেক কিছু শিখেছিলাম। এ বার ও বোলিং কোচ। তাই আরও বেশি সময় কাটাতে পারব। ওর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের অনেক উন্নতি করতে চাই। ওর থেকে অনেক কিছু শেখার রয়েছে।”

ইডেন গার্ডেন্সে খেলার সময় বলে বৈচিত্র আনতে হবে বলে মনে করেন তিনি। বৈভবের কথায়, “ইডেনে গত বছরের পিচ দেখলে বুঝবেন, নতুন বল খুব বেশি হলে প্রথম তিন-চার ওভারই সুইং করে। তার পর আর হয় না। এটাই ইডেনের পিচের চরিত্র। তাই বলে বৈচিত্র আনা খুবই দরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement