Laxmi Ratan Shukla

প্রাক্তন সতীর্থ অশোক দিন্ডাকে বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী হিসাবে দেখতে চান লক্ষ্মীরতন

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। এসেছে বিজেপি সরকার। ক্ষমতাসীন দলের প্রতি একটিই আবেদন করলেন লক্ষ্মীরতন শুক্ল। বাংলার কোচ জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী হিসাবে অশোক দিন্ডাকে দায়িত্ব দেওয়া হোক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:২৯
Share:

লক্ষ্মীরতন শুক্ল। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। রাজ্যে এসেছে বিজেপি সরকার। শনিবারই নতুন সরকার শপথ নিয়েছে। ক্ষমতাসীন দলের প্রতি একটিই আবেদন করলেন লক্ষ্মীরতন শুক্ল। বাংলার কোচ জানিয়েছেন, ক্রীড়ামন্ত্রী হিসাবে অশোক দিন্ডাকে দায়িত্ব দেওয়া হোক।

Advertisement

এ দিন লক্ষ্মীরতন বলেছেন, “রাজ্যের নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী হিসাবে অবশ্যই চাই অশোক দিন্ডাকে। ও আমার সাজঘরের সদস্য। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। ও দায়িত্বে এলে খুবই ভাল হবে। আমার মতো ও-ও ক্রিকেটার। আগে এই দায়িত্ব আমি সামলেছি। আমি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলাম। তাই এই দায়িত্বে ক্রীড়াজগতের কেউ আসুক সেটাই চাই। তবে অবশ্যই দলই শেষ সিদ্ধান্ত নেবে।”

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে লক্ষ্মীরতন। ছবি: সমাজমাধ্যম।

নতুন সরকার যাতে সকলকে নিয়ে একটা ‘টিম’ হিসাবে চলতে পারে, এই আশাও করেছেন লক্ষ্মীরতন। তাঁর মতে, ক্রীড়াজগতের দিকে বাড়তি নজর দেওয়া উচিত নতুন সরকারের। বলেছেন, “খারাপ ভাল কী হবে সেটা আগামী এক বছরেই বোঝা যাবে। তবে শুভেন্দু অধিকারী জননেতা। আমরা তো আশাবাদী হতেই পারি। আমি খেলার লোক। আমি টিমগেমে বিশ্বাসী। আশা করব নতুন সরকার টিম হিসাবে কাজ করুক। খেলার ক্ষেত্রে আরও উন্নতি দরকার। আরও শৃঙ্খলা আসুক।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement