Laxmi Ratan Shukla

পিতৃহারা লক্ষ্মীরতন, বাংলার প্রাক্তন ক্রিকেটারের বাবা উমেশচন্দ্র শুক্ল প্রয়াত

প্রয়াত ভারত এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লের বাবা উমেশচন্দ্র। শুক্রবার সকালে বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৮:৩৫
Share:

বাবার সঙ্গে লক্ষ্মীরতন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

প্রয়াত ভারত এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লের বাবা উমেশচন্দ্র। শুক্রবার সকালে বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। উমেশচন্দ্রের প্রয়াণে কলকাতার ক্রিকেটমহলে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন উমেশচন্দ্রবাবু। পরিবারের সূত্রে খবর, ১৫ দিন তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে ভর্তি করা হয়েছিল তাঁকে। তখন থেকেই টানা ভেন্টিলেশনে ছিলেন। প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিয়েছিলেন। এক দিন ভেন্টিলেশন থেকে সরানোও হয়েছিল। তার পরেই ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে। নিউমোনিয়াও ধরা পড়ে উমেশচন্দ্রবাবুর।

শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকেরা সব রকম ভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট শ্মশানে। ক্রিকেটমহল থেকে শুরু করে বাংলার ক্রীড়ামহল শোকপ্রকাশ করেছে। পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে।

Advertisement

বাবার সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক খুবই ভাল ছিল। খেলাধুলো থেকে রাজনীতি, সব বিষয়েই বাবার পরামর্শ নিতেন তিনি। মৃত্যুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন লক্ষ্মীরতন। তাঁর পাশে রয়েছেন কাছের মানুষেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement