শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৫৮
জয়ের মুখে ভারত
পর পর উইকেট হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৫৫ বলে ১০৬ রান দরকার মার্করামদের। হাতে ২ উইকেট।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮
আউট জানসেন
বরুণের বলে আউট জানসেন (১২)। দক্ষিণ আফ্রিকা ৯.৪ ওভারে ৬৮/৬।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৩৬
আউট ফেরেইরা
বরুণের বলে আউট ফেরেইরা (৫)। ক্যাচ দিলেন জিতেশের হাতে। দক্ষিণ আফ্রিকা ৫০/৫।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৩০
আউট মিলার
হার্দিকের প্রথম বলে জিতেশের হাতে ক্যাচ দিয়ে আউট মিলার (১)। দক্ষিণ আফ্রিকা ৪৫/৪।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২১:২৬
৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৫/৩
ব্যাট করছেন ব্রেভিস (১৬) এবং মিলার (১)।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২১:২৫
আউট মার্করাম
অক্ষরের বলে বোল্ড মার্করাম (১৪)। দক্ষিণ আফ্রিকা ৪০/৩।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২১:১০
আউট স্টাবস
অর্শদীপের বলে জিতেশের হাতে ক্যাচ দিয়ে আউট স্টাবস (১৪)। দক্ষিণ আফ্রিকা ১৬/২।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭
আউট ডি কক
ইনিংসের দ্বিতীয় বলেই আউট ডি কক (০)। দক্ষিণ আফ্রিকা ০/১।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫
শুরু দক্ষিণ আফ্রিকার ইনিংস
ওপেন করছেন মার্করাম এবং ডি কক।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩
ভারতের ইনিংস শেষ
১৭৫ রানে শেষ হল ভারতের ইনিংস। হার্দিক ২৮ বলে ৫৯ রান করে জিতেশ ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকলেন।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪০
হার্দিকের ৫০
প্রত্যাবর্তনেই ঝড় হার্দিকের, ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ভারত ১৬৯/৬।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৯
আউট শিবম
ফেরেইরার বলে বোল্ড শিবম (১১)। ভারত ১৩৭/৬।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২০:১৮
১৫ ওভারে ভারত ১২১/৫
ব্যাট করছেন হার্দিক (২৬) এবং শিবম (১)।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ২০:১৪
আউট অক্ষর
সিমপালার বলে মারতে গিয়ে আউট অক্ষরও (২৩)। ক্যাচ দিলেন ফেরেইরার হাতে। ভারত ১০৪/৫।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১
১০ ওভারে ভারত ৭১/৩
ব্যাট করছেন তিলক (২৩) এবং অক্ষর (১০)।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭
আউট অভিষেক
সিপামলার বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন অভিষেক (১৭)। ক্যাচ নিলেন জানসেন। ভারত ৪৮/৩।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১
তিলকের ১০০০
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিলক।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০
৫ ওভারে ভারত ৩২/২
ব্যাট করছেন অভিষেক (৯) এবং তিলক (৩)।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭
আউট সূর্য
এনগিডির দ্বিতীয় ওভারে আউট সূর্যকুমার (১২)। ছয়, চার মারার পর মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট ভারত অধিনায়ক। ভারত ১৭/২।
শেষ আপডেট:
০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭
আউট শুভমন
প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। প্রথম বলে চার মারার পর দ্বিতীয় বলেই আউট শুভমন। এনগিডির বলে জানসেনের হাতে ক্যাচ দিলেন শুভমন (৪)। ভারত ৫/১।