India vs South Africa 2025

লখনউয়ে ঘন কুয়াশার দাপটে শুরুই করা গেল না খেলা, ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ

এক দিনের সিরিজ় জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। বুধবারের ম্যাচ বাতিল হওয়ায় সিরিজ়ের ফলের জন্য অপেক্ষা করতে হবে পঞ্চম ম্যাচ পর্যন্ত। তবে ভারতের আর সিরিজ় হারের সম্ভাবনা থাকল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৩
Share:

লখনউয়ের মাঠে কুয়াশার দাপট অব্যাহত। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৩২ key status

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে গেল

লখনউয়ের মাঠে কুয়াশার দাপট কমেনি এখনও। ষষ্ঠ বার পরিদর্শনের পর ম্যাচ বাতিল ঘোষণা করলেন আম্পায়ারেরা। শীত কালে উত্তর ভারতে কুয়াশা এবং ধোঁয়াশা নতুন কোনও ঘটনা নয়। তা-ও এই সময় লখনউয়ে ম্যাচ দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০২ key status

লখনউয়ে কমছে না কুয়াশা

খেলা শুরু করার মতো পরিস্থিতি এখনও নেই লখনউয়ে। আম্পায়ারেরা আবার রাত ৯টা ২৫-এ পরিদর্শন করবেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭ key status

মাঠে এখনও কুয়াশা দাপট

খেলা শুরু করার মতো পরিস্থিতি নেই লখনউয়ে। আম্পায়ারেরা আবার রাত ৯টায় পরিদর্শন করবেন। খেলা শুরুর শেষ সময় ৯টা ৪৬ মিনিট।

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৮ key status

পিচ বাঁচাতে শতরঞ্জি!

কুয়াশা এবং শিশিরের জন্য ভিজে যাচ্ছে লখনউয়ের ২২ গজ। পিচ বাঁচাতে শতরঞ্জি দিয়ে পিচ ঢাকলেন মাঠকর্মীরা।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৭ key status

লখনউয়ে অব্যাহত কুয়াশার দাপট

লখনউয়ের মাঠে এখনও কমেনি কুয়াশা। রাত ৮টার পরিদর্শনেও দৃশ্যমানতা নিয়ে সন্তুষ্ট নন আম্পায়ারেরা। তারা আবার রাত ৮টা ৩০-এ পরিদর্শন করবেন।

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫ key status

লখনউয়ে খেলা হওয়া নিয়ে অনিশ্চয়তা

লখনউয়ের মাঠ এখনও কুয়াশায় ঢাকা। খেলা শুরু করার মতো পরিস্থিতি নেই। ৭টা ৩০-এ মাঠ পরিদর্শন করেন আম্পায়ারেরা। মাঠের দৃশ্যমানতা সন্তোষজনক নয়। আবার রাত ৮টায় পরিদর্শন করবেন তাঁরা।

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ key status

এখনও ঘন কুয়াশা মাঠে

ঘন কুয়াশার জন্য খেলা শুরু  করার মতো পরিস্থিতি নেই লখনউয়ে। ৬টা ৫০-এ পরিদর্শনের পর দু’দলের কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলেন আম্পায়ারেরা। তাঁরা জানিয়েছেন আবার ৭টা ৩০-এ পরিদর্শন করবেন। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫ key status

নির্ধারিত সময়ে হল না টস

ঘন কুয়াশায় ঢাকা লখনউয়ের মাঠ। ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচর টস নির্ধারিত সময়ে হল না। ৬টা ৫০-এ পরিদর্শনের পর সিদ্ধান্ত নেবেন আম্পায়ারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement