Exide

তৈরি হবে লিথিয়াম আয়ন ব্যাটারি, ১৪০০ কোটি ঢালতে পারে কলকাতার সংস্থা

ব্যাটারি তৈরির শাখা সংস্থার এমডি-সিইও প্রবীণ শরাফের দাবি, মার্চে দু’তিনটি সংস্থাকে সেগুলি পরীক্ষার জন্য দেওয়া হবে। ৫-৬ মাসের মধ্যে তারা বিশদে জানাবে।

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩
Share:

—প্রতীকী চিত্র।

সব ঠিক থাকলে চলতি বছরের দ্বিতীয়ার্ধেই বাণিজ্যিক ভাবে দু’চাকা এবং তিন চাকার গাড়ির জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি শুরু করবে কলকাতার এক্সাইড। মঙ্গলবার সংস্থার এমডি-সিইও অভীক রায় এ কথা জানিয়ে বলেন, ‘‘দু’চাকার ব্যাটারি পরীক্ষা চলছে।’’

তাদের ব্যাটারি তৈরির শাখা সংস্থার এমডি-সিইও প্রবীণ শরাফের দাবি, মার্চে দু’তিনটি সংস্থাকে সেগুলি পরীক্ষার জন্য দেওয়া হবে। ৫-৬ মাসের মধ্যে তারা বিশদে জানাবে। তার পরেই বেঙ্গালুরুর কারখানা থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। অভীকের বার্তা, ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবর্ষে ১৪০০ কোটি টাকা লগ্নি করবে এক্সাইড। চলতি ত্রৈমাসিকে ঢালা হবে ৫০০ কোটি টাকা।

প্রবীণের আশা, সব ঠিকঠাক চললে ছ’সাত মাসেই দু’চাকার জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। তার মাস তিনেকের মধ্যে শুরু হবে তিন চাকার। তবে চার চাকার ব্যাটারির জন্য অন্তত দেড়-দু’বছর প্রয়োজন বলে এখনই তার পরিকল্পনা নেই, জানান অভীক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন