Viral Video

সন্তানের সামনেই স্বামীর বুকে বসে মারধর বধূর! প্রতিবাদ না করে পড়ে পড়ে মার খেলেন যুবক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে একটি খাটে শুয়ে রয়েছেন এক যুবক। তাঁর বুকের উপর বসে রয়েছেন এক তরুণী। পর পর আঘাত করে যাচ্ছেন যুবককে। দু’হাতই চালাচ্ছেন। তবে যুবক কোনও প্রতিবাদ করছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সন্তানের সামনেই স্বামীর বুকের উপর বসে মার! স্ত্রীর হাতে বেধরক পেটানি খেয়েও চুপ করে রইলেন যুবক। চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দাবি, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে একটি খাটে শুয়ে রয়েছেন এক যুবক। তাঁর বুকের উপর বসে রয়েছেন এক তরুণী। পর পর আঘাত করে যাচ্ছেন যুবককে। দু’হাতই চালাচ্ছেন। তবে যুবক নিরুত্তর। তিনি কোনও রকম প্রতিবাদ করছেন না। চুপচাপ শুয়ে মার খাচ্ছেন। এমন সময় ঘরে প্রবেশ করেন এক মহিলা এবং অন্য এক জন পুরুষ। ওই পুরুষের কোলে ছিল ছোট্ট একটি শিশু। মহিলা ঘরে ঢুকেই তরুণীকে থামানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি। পরের পর মার চলতে থাকে। এর পর মহিলা এবং দ্বিতীয় পুরুষ চুপ করে যুবকের মার খাওয়া দেখতে থাকেন। শিশুটিও সব দেখতে থাকে চুপ করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, ওই যুবক এবং তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী। দ্বিতীয় পুরুষের কোলে থাকা শিশুটি তাঁদেরই সন্তান। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে ভিডিয়োয় দাবি করা হয়েছে, দীর্ঘ সময় ধরে স্ত্রীর কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই যুবক। তাই তিনিই চুপিচুপি ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকরা। বিতর্কও তৈরি হয়েছে। ওই তরুণীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাজমাধ্যমে সরব হয়েছেন অনেকে। পুলিশি হস্তক্ষেপ এবং যুবকের সুরক্ষার দাবিও তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ঘৃণ্য এবং লজ্জাজনক। একই কাজ যদি ওই যুবক করতেন, তা হলে এত ক্ষণে তাঁকে গ্রেফতার করা হত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘নির্যাতনের অনেক মুখ। শুধু পুরুষরাই নির্যাতন করেন, তেমনটা নয়। আর তা এই ভিডিয়ো থেকেই পরিষ্কার। বধূর শাস্তির দাবি জানাচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement