Viral Video

ঢালু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল চালকহীন ট্রাক! লাফিয়ে উঠে দুর্ঘটনা এড়ালেন ‘মুকুটহীন রানি’, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধারে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে একটি ট্রাক এবং একটি জেসিবি। ট্রাকের দরজা খোলা ছিল। কিন্তু ভিতরে চালক ছিলেন না। জায়গাটি একটু ঢালু হওয়ায় গাড়িটি হঠাৎ নিজে থেকেই গড়াতে শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮
Share:

চলন্ত ট্রাকে ওঠার চেষ্টা তরুণীর। ছবি: এক্স থেকে নেওয়া।

ছিল না চালক। ঢালু জায়গায় নিজে থেকেই গড়াতে শুরু করল বিশাল একটি ট্রাক। ব্যস্ত রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল সেটি। ঠান্ডা মাথায় দ্রুত পদক্ষেপ করে ট্রাকটিকে থামিয়ে বড়সড় দুর্ঘটনা রুখে দিলেন এক তরুণী। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধারে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে একটি ট্রাক এবং একটি জেসিবি। ট্রাকের দরজা খোলা। কিন্তু ভিতরে চালক নেই। জায়গাটি একটু ঢালু হওয়ায় গাড়িটি হঠাৎ নিজে থেকেই গড়াতে শুরু করে। ব্যস্ত রাস্তার দিকে এগিয়ে যায় সেটি। সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন এক তরুণী। ট্রাকটিকে বিপজ্জনক ভাবে এগিয়ে যেতে দেখে সতর্ক হয়ে যান তিনি। এক লাফে উঠে পড়েন চলন্ত ট্রাকে। কিছু ক্ষণের জন্য ভারসাম্য হারালেও ধীরে ধীরে ট্রাকের কেবিনে ঢুকে প়ড়েন। দু’জন যুবকও পিছন থেকে এসে গাড়িটি থামানোর চেষ্টা করেন। তবে তত ক্ষণে তরুণী গাড়িতে ঢুকে গিয়েছেন। দ্রুত হ্যান্ডব্রেকে চাপ দেন তিনি। প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রাকটি। গাড়িটি রাস্তার উপর উঠে গেলেও কোনও দুর্ঘটনা ঘটেনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা বিশাল ব্যাপার। তরুণীকে কুর্নিশ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তরুণী মুকুটহীন রানি। সত্যিকারের সুপারহিরো।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement