IPL 2026

রিকলটনের অপরাজিত ১২৩, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল হার্দিকের মুম্বই

আইপিএলে ধুঁকতে থাকা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে জয়ের আশা জাগালেন রায়ান রিকলটন। ওপেন করতে নেমে তিনি দায়িত্বশীল শতরানের ইনিংস খেলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভাল জায়গায় পৌঁছে দিলেন দলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২১:৩২
Share:

রায়ান রিকলটন। ছবি: পিটিআই।

অবশেষে আইপিএলে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে চেনা মেজাজে পাওয়া গেল। রোহিত শর্মাহীন মুম্বই কঠিন লক্ষ্য রাখল সানরাইজার্স হায়দরাবাদের জন্য। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য। রায়ান রিকলটনের ১২৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে মুম্বই ২০ ওভারে করল ৪ উইকেটে ২৪৩।

Advertisement

আগ্রাসী মেজাজে শুরু করেন দুই ওপেনার উইল জ্যাকস এবং রায়ান রিকলটন। ২২ বলে ৪৬ রান করে আউট হন জ্যাকস। ৫টি চার এবং ৩টি ছয় মারেন ইংল্যান্ডের ক্রিকেটার। রিকলটন পিচের এক প্রান্ত আগলে রেখে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। সূর্যকুমার যাদব (৫) আবার ব্যর্থ। ভরসা দিতে পারেননি চার নম্বরে নামা নমন ধীরও। তিনি করেন ১৭ বলে ২২ রান।

এর পর রিকলটনের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক হার্দিক। তাঁদের জুটিতেই হায়দরাবাদের বিরুদ্ধে ভাল জায়গায় পৌঁছোল মুম্বই। ১৫ বলে ৩১ রান করলেন মুম্বই অধিনায়ক। মারলেন ২টি চার এবং ২টি ছয়। শেষ পর্যন্ত রিকলটন খেললেন ৫৫ বলে ১২৩ রানের অপরাজিত ইনিংস। তাঁর ব্যাট থেকে এল ১০টি চার এবং ৮টি ছক্কা। ৪৪ বলে শতরান পূর্ণ করেন। আইপিএলে এটাই মুম্বইয়ের হয়ে দ্রুততম শতরান। তিলক বর্মা করলেন ৫ বলে ৭। শেষে রিকলটনের সঙ্গে ২২ গজে ছিলেন রবীন মিঞ্জ (১)।

Advertisement

হায়দরাবাদের বোলারদের মধ্যে এশান মালিঙ্গা ২৯ রানে ১ উইকেট নিলেন। কামিন্স ৩৯ রান দিয়েও উইকেট পেলেন না। ৫৪ রান দিয়ে ২ উইকেট প্রফুল হিঙ্গের। ৩১ রানে ১ উইকেট নীতীশ কুমার রেড্ডির। ৩৯ রানে ১ উইকেট সাকিব হুসেনের। ৩ ওভার বল করে ৫০ রান খরচ করলেন হর্ষ দুবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement