FIFA World Cup 2026

অংশগ্রহণকারী দেশগুলির দাবি মানল ফিফা, বাড়তে চলেছে ফুটবল বিশ্বকাপের পুরস্কার মূল্য, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

ফুটবল বিশ্বকাপ বেশি দিন চলবে। তাতে দলগুলির খরচ বাড়বে। তা ছাড়া তিনটি দেশ মিলিয়ে হবে এ বারের প্রতিযোগিতা। যে দলগুলি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছোবে, তাদের খরচ অনেকটাই বাড়বে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২০:০৯
Share:

ফুটবল বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

আগামী বিশ্বকাপ ফুটবলে রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার দেবে ফিফা। অংশগ্রহণকারী দলগুলির দাবি মেনে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। এ বার বেশি দিন ধরে চলবে বিশ্বকাপ। তাই পুরস্কার মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে দেশগুলি।

Advertisement

বিশ্বকাপ বেশি দিন চলবে। তাতে দলগুলির খরচ বাড়বে। তা ছাড়া তিনটি দেশ মিলিয়ে হবে এ বারের প্রতিযোগিতা। যে দলগুলি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছোবে, তাদের খরচ অনেকটাই বাড়বে। বিষয়টি মাথায় রেখে ইউরোপের কয়েকটি দেশ প্রথম পুরস্কার মূল্য বৃদ্ধি দাবি করার দাবি জানায়। পরে তাদের দাবি সমর্থন করে আরও কিছু দেশ। অংশগ্রহণকারী দেশগুলির ফুটবল সংস্থার সঙ্গে আলোচনার পর পুরস্কার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতটা বাড়বে, তা এখনও জানানো হয়নি। আগামী বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রয়টার্সকে ফিফার এক কর্তা বলেছেন, ‘‘ফিফা কাউন্সিলের বৈঠকের আগে সদস্য দেশগুলিকে নিশ্চিত করা হয়েছে, বিশ্বকাপের আরও বেশি লভ্যাংশ ভাগ করে দেওয়া হবে। কতটা দেওয়া হবে, সেটা ঠিক হবে ওই বৈঠকে। বিশ্বকাপের পুরস্কার মূল্য বেশ খানিকটা বাড়বে, এটা নিশ্চিত। ২১১টি সদস্য দেশের ফুটবল উন্নয়নের জন্যও বরাদ্দ বৃদ্ধি করা হবে।’’

Advertisement

আগে প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়েছিল বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য হবে ৭২৭ মিলিয়ন ডলার (প্রায় ৬৮৯০ কোটি টাকা)। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৪৭৪ কোটি টাকা)। অংশগ্রহণকারী দলগুলি কমপক্ষে ১০.৫ মিলিয়ন ডলার (প্রায় ১০০ কোটি টাকা) করে পাবে। ফিফার দাবি, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল বিশ্বকে নতুন দিশা দেখাবে। ফুটবলের উন্নয়নের জন্য এখন আরও বেশি খরচ করার মতো জায়গায় রয়েছে সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement