IPL 2026

আইপিএল শুরুর পাঁচ দিন আগে বেঙ্গালুরুতে বুমরাহ, মুম্বইয়ের বোলারকে নিয়ে হঠাৎ জল্পনা

মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ না দিয়ে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে জসপ্রীত বুমরাহ। তিনি কি আবার চোট পেয়েছেন? জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২০:১০
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

প্রায় প্রতি দিন কোনও না কোনও ক্রিকেটারের চোট এবং আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর আসছে। এর মধ্যেই উদ্বেগ বাড়ালেন জসপ্রীত বুমরাহ। সোমবার তিনি বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) গিয়েছেন। কী কারণে বুমরাহ আইপিএল শুরুর পাঁচ দিন আগে সেখানে গেলেন, তা জানা যায়নি।

Advertisement

সাধারণত চোটের চিকিৎসা বা অনুশীলনের জন্য সিওইতে যান ক্রিকেটারেরা। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁদের চিকিৎসা করেন। চোটমুক্ত হওয়ার পর চলে রিহ্যাব পর্ব। সব কিছু খতিয়ে দেখে ক্রিকেটারদের মাঠে ফেরার অনুমতি দেন বোর্ডের চিকিৎসকেরা। এ ছাড়া, বিশেষ অনুশীলনের জন্যও অনেক সময় সিইও-তে যান ক্রিকেটারেরা। ভারতের বিভিন্ন দলের প্রস্তুতি শিবিরও হয়। কিন্তু এখন ভারতীয় দলের কোনও শিবির চলছে না। বরং আইপিএলের দলগুলির প্রস্তুতি শিবির চলছে। সেই শিবিরগুলিতে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটারেরা। স্বাভাবিক ভাবেই মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে না গিয়ে বুমরাহ সিইও-তে যাওয়ায় তৈরি হয়েছে জল্পনা। বুমরাহ নিজে বেঙ্গালুরু যাওয়া নিয়ে কোনও কথা বলেননি। বিসিসিআই বা মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের তরফেও কিছু জানানো হয়নি।

আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে থাকা ক্রিকেটারদের কয়েক দিন ছাড় দিয়েছিলেন মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে। সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের অতিরিক্ত বিশ্রাম দিতেই প্রস্তুতি শিবির থেকে ছাড় দিয়েছিলেন। সেই মতো সোমবার বুমরাহের মুম্বইয়ের শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি চলে গেলেন বেঙ্গালুরুতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement