Mustafizur Rahman

যাঁর জন্য বিশ্বকাপ বয়কট, সেই মুস্তাফিজুরকেই কেন্দ্রীয় চুক্তিতে নীচের গ্রেডে নামিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত। সেখানে জায়গা পেয়েছেন ২৮ ক্রিকেটার। চমক মুস্তাফিজুর রহমানকে নিয়ে। তাঁকে নীচের গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৯
Share:

মুস্তাফিজুর রহমান। —ফাইল চিত্র।

যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ, সেই মুস্তাফিজুরকেই নীচের গ্রেডে নামিয়ে দিল সে দেশের বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত। সেখানে জায়গা পেয়েছেন ২৮ ক্রিকেটার। চমক মুস্তাফিজুরকে নিয়ে। তাঁকে এ গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

গত বছর কেন্দ্রীয় চুক্তিতে এ+ গ্রেডে একমাত্র তাসকিন আহমেদ ছিলেন। এ বার সেই গ্রেড তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোটের কারণে দীর্ঘ দিন টেস্ট খেলেননি তাসকিন। তবে সাদা বলের ক্রিকেটে দু’টি ফরম্যাটই খেলেন তিনি। তাঁকে এ গ্রেডে নামানো হয়েছে। অন্য দিকে মুস্তাফিজুর এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বাংলাদেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি খেলেন তিনি। ফলে তাঁরও পতন হয়েছে। বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসকেও এ গ্রেডে রাখা হয়েছে।

গত বছর ভাল খেলায় শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও মাহেদি হাসান বি গ্রেডে উঠেছেন। নতুন চুক্তি দেখে বোঝা যাচ্ছে, নাম নয়, গত বছর ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ গ্রেডে রয়েছেন চার ক্রিকেটার। বি গ্রেডে ১১, সি গ্রেডে ছয় ও ডি গ্রেডে সাত জন ক্রিকেটার রয়েছেন।

Advertisement

গ্রেড এ (মাসিক ৬ লক্ষ টাকা)

নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ।

গ্রেড বি (মাসিক সাড়ে ৪ লক্ষ টাকা)

মুশফিকুর রহিম, মোমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, মাহেদি হাসান।

গ্রেড সি (মাসিক ৩ লক্ষ টাকা)

সৌম্য সরকার, জাকের আলি, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, খালেদ আহমেদ।

গ্রেড ডি (মাসিক দেড় লক্ষ টাকা)

সইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানবির ইসলাম, নইম হাসান, হাসান মুরাদ, শারমিন হোসেন, নুরুল হাসান সোহান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement