IPL 2026

ব্যর্থ হয়েই চলেছেন সূর্যকুমার, তিলকেরা, চেন্নাইয়ের বিরুদ্ধে সম্মানের ম্যাচে ১৫৯ তুলল মুম্বই

মুম্বইয়ের খারাপ দশা কিছুতেই কাটছে না। একের পর এক ম্যাচে ভেঙে পড়ছে তাদের ব্যাটিং। শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তুলেছে ১৫৯/৭।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২১:২৫
Share:

চেন্নাই ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

মুম্বইয়ের খারাপ দশা কিছুতেই কাটছে না। আইপিএলের অন্যতম সেরা দল হওয়া সত্ত্বেও একের পর এক ম্যাচে ভেঙে পড়ছে তাদের ব্যাটিং। শনিবার দলে একাধিক বদল এনেও সাফল্য পেল না তারা। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তুলেছে ১৫৯/৭। নমন ধীর অর্ধশতরান না করলে আরও লজ্জার মুখে পড়তে হত মুম্বইকে।

Advertisement

ওপেনিংয়ে দুই বিদেশিকে নামিয়েছিল মুম্বই। রায়ান রিকেলটনের সঙ্গে ছিলেন উইল জ্যাকস। দ্বিতীয় ওভারেই অংশুল কম্বোজের বল তুলে মারতে চান জ্যাকস। ক্যাচ ধরেন অভিষেককারী রামকৃষ্ণ ঘোষ। দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি হয় রিকেলটন এবং নমন ধীরের মধ্যে। প্রাথমিক ধাক্কা সামলে দেন তাঁরা। রিকেলটনই আগ্রাসী খেলছিলেন। মুকেশ চৌধরিকে এক ওভারে দু’টি ছয় মারার পর পঞ্চম ওভারে প্রশান্ত বীরকে টানা তিনটি ছয় মারেন।

সপ্তম ওভারে রিকেলটনের সহজ ক্যাচ ফেলে দেন শিবম দুবে। তবে দু’বল পরেই উর্বিল পটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্রোটিয়া রিকেলটন (৩৭)। সেই মুহূর্তে লম্বা জুটি দরকার ছিল মুম্বইয়ের। নমনের সঙ্গে জুটি বেঁধে সূর্যকুমার খারাপ খেলছিলেন না। কিন্তু ১২ বলের বেশি ক্রিজ়ে টিকতে পারলেন না। তিনটি চার এবং একটি ছয় মেরে ফিরে গেলেন ২১ রান করে। ব্যর্থ তিলকও (৫)।

Advertisement

পর পর দু’টি উইকেট হারিয়ে কমে যায় মুম্বইয়ের রানের গতি। তার মধ্যেই অর্ধশতরান করেন নমন। শেষ পর্যন্ত চারটি চার এবং তিনটি ছয় মেরে ৩৭ বলে ৫৭ করে তিনি ফেরেন সাজঘরে। হার্দিক খুবই ধীরগতিতে খেলছিলেন। তিনি ২৩ বলে ১৮ করেন। চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নেন কম্বোজ। দু’টি উইকেট নূর আহমেদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement