Rohit Sharma

বোর্ডের নির্দেশের পরেও উৎকর্ষ কেন্দ্রে যাননি রোহিত, ওপেনারকে নিয়ে ঘনাচ্ছে রহস্য, ভারতের শিবিরে সাত নেট বোলার

বোর্ডের নির্দেশ মেনে বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন হার্দিক পাণ্ড্য। তবে রোহিত শর্মা এখনও যাননি। কবে যাবেন তা নিয়েও স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। ফলে ভারতের ওপেনারকে নিয়ে রহস্য তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৪:১৬
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

বোর্ডের নির্দেশ মেনে বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন হার্দিক পাণ্ড্য। তবে রোহিত শর্মা এখনও যাননি। কবে যাবেন তা নিয়েও স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। ফলে ভারতের ওপেনারকে নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ দিকে, আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্য ভারতের শিবিরে ডাকা হয়েছে সাত জন নেট বোলারকে।

Advertisement

এক দিনের সিরিজ়ের দলে হার্দিক এবং রোহিত রয়েছেন। দু’জনেরই চোট রয়েছে, যা সারানোর জন্য উৎকর্ষ কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়েছে। হার্দিক মঙ্গলবার সেখানে পৌঁছে গেলেও রোহিতের কোনও খবর পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, হার্দিক ফিটনেস বাড়ানোর অনুশীলনের পাশাপাশি ম্যাচের পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ী অনুশীলন করবেন।

আইপিএল ভাল কাটেনি হার্দিকের। নিজে চোট পেয়েছেন। ভাল পারফর্ম করতে পারেননি। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও ভাল ফল করতে পারেনি। আগামী মরসুমে হার্দিককে সম্ভবত দলেই রাখবেন না মুম্বই কর্তৃপক্ষ। কর্তাদের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে মন দেওয়া ছাড়া উপায় নেই বডোদরার অলরাউন্ডারের। সম্ভবত সে কারণেই ম্যাচ ফিটনেস ফিরে পেতে উৎকর্ষ কেন্দ্রে গিয়েছেন হার্দিক।

Advertisement

পিঠে ব্যথার জন্য আইপিএলে ৩ মে থেকে ১৯ মের মধ্যে চারটি ম্যাচ খেলতে পারেনি। তার মধ্যে ভাইরাল জ্বরেও ভুগেছেন। মুম্বইয়ের হয়ে শেষ দু’টি ম্যাচ খেললেও ১০০ শতাংশ ফিট নন তিনি। জানা গিয়েছে, এক সপ্তাহ বেঙ্গালুরুতে থাকবেন। বোর্ডের মেডিক্যাল টিম ফিটনেস পরীক্ষা করে সন্তুষ্ট হলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছাড়পত্র পাবেন অলরাউন্ডার।

এ দিকে, ৬ জুন থেকে আফগানিস্তান টেস্টের প্রস্তুতি শুরু করবে ভারত। শুভমন গিলদের অনুশীলনের সময় দুপুর ১.৩০টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত। আফগানিস্তান সকাল ৯.৩০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত অনুশীলন করবে।

ভারতের শিবিরে ডাকা হয়েছে সাত নেট বোলারকে। তাঁরা হলেন গুরজপনীত সিংহ, আকিব নবি, প্রিন্স যাদব, সারাংশ জৈনি, জ়িশান আনসারি এবং শিবঙ্গ কুমার। এর মধ্যে আকিবকে টেস্ট দলে না নেওয়া নিয়ে বিতর্ক হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement