Bangladesh vs Pakistan

বাংলাদেশের কাছে সিরিজ় হেরেও গর্বিত শাহিন! প্রশংসা সতীর্থদের, পাক অধিনায়কের মন্তব্যে বিস্ময়

বাংলাদেশের কাছে এক দিনের সিরিজ় হেরেও শাহিন আফ্রিদি নিজেকে গর্বিত বলেছেন। পাক অধিনায়কের এমন মন্তব্যে বিস্মিত প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৮:১১
Share:

শাহিন আফ্রিদি। —ফাইল চিত্র।

বাংলাদেশের কাছে এক দিনের সিরিজ় ১-২ ব্যবধানে হেরেও গর্বিত শাহিন আফ্রিদি! পাকিস্তানের অধিনায়কের মুখে শোনা গিয়েছে সতীর্থদের প্রশংসাও। স্বাভাবিক ভাবেই পাক অধিনায়কের মন্তব্যে বিস্ময় তৈরি হয়েছে।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের পর শাহিন বলেন, ‘‘দলের জন্য আমি সত্যিই গর্বিত। আমাদের কয়েক জন তরুণ ক্রিকেটার প্রথম বার এক দিনের সিরিজ় খেলল। আমি ওদের জন্য সত্যিই গর্বিত। ওরা যে ভাবে লড়াই করেছে, তাতে অধিনায়ক হিসাবে আমি গর্বিত। আমরা ওদের পাশে থাকব।’’

সিরিজ় হার নিয়ে পাক অধিনায়ক বলেছেন, ‘‘প্রথম দিকে দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। তবু সকলে শেষ পর্যন্ত লড়াই করেছে। এই দলের জন্য আমি গর্বিত। আমরা তরুণ ক্রিকেটারদের থেকে ঠিক এই লড়াইটাই চাই। শেষ বল পর্যন্ত লড়াই করাটা খুব গুরুত্বপূর্ণ।’’

Advertisement

বাংলাদেশের কাছে সিরিজ় হেরেও পাক অধিনায়কের গর্বিত হওয়ায় বিস্মিত প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশও তাঁর সমালোচনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement