Pakistan's India Boycott In T20 World Cup

বিতর্কের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় বাবর-শাহিনেরা, উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান সরকারের অবস্থান নতুন বিতর্ক তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় আইসিসি। এ সবের মধ্যে সোমবারই বিশ্বকাপ খেলার জন্য দেশ ছাড়ল সলমন আলি আঘার দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩
Share:

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় গেলেন সলমন আলি আঘারা। সোমবার দুপুরে লাহৌর থেকে কলম্বোর বিমানে ওঠে পাকিস্তান দল। রবিবার পাকিস্তান সরকার জানিয়েছে, বিশ্বকাপ খেললেও ভারত-ম্যাচ বয়কট করবে তারা। পাকিস্তানের এই অবস্থানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন সলমনেরা।

Advertisement

সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচই পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। ভারতের মাটিতে তাদের কোনও ম্যাচ নেই। তবু ভারত-ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে শাহবাজ শরিফের সরকার। যদিও এমন সিদ্ধান্তের কোনও কারণ জানানো হয়নি। বিশ্বকাপ শুরুর ছ’দিন আগে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত জানার পর সক্রিয় হয়ে উঠেছে জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার মধ্যেই দেশ ছাড়ল পাকিস্তানের টি-টোয়েন্টি দল। বিমানবন্দরে পাকিস্তানের ক্রিকেটারদের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভারত, আমেরিকা, নেদারল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান। সলমনদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস। এ বারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে আমেরিকার মুখোমুখি হবেন সলমনেরা। এর পর ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানে। সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে এই ম্যাচই বয়কট করার নির্দেশ দিয়েছে পাক সরকার। গ্রুপে পাকিস্তানের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার সঙ্গে।

Advertisement

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলেছে পাকিস্তান। রবিবার তৃতীয় ম্যাচেও জয় পেয়েছেন সলমনেরা। মিচেল মার্শদের ৩-০ ব্যবধানে সিরিজ় হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী। যদিও এই সিরিজ়ে প্রথম একাদশের সাত জনকে খেলায়নি অস্ট্রেলিয়া। পাকিস্তানের সঙ্গে একই বিমানে শ্রীলঙ্কায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement