ICC T20 World Cup 2026

পাকিস্তান শিবিরে বোলার বনাম ব্যাটার! ইংল্যান্ডের কাছে হারের দায় বাবরদের উপর চাপিয়ে দিলেন ৪ উইকেট নেওয়া শাহিন

ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেও হেরেছে পাকিস্তান। এই হারের দায় দলের ব্যাটারদের ঘাড়ে চাপিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩
Share:

শাহিন শাহ আফ্রিদি (বাঁ দিকে) ও বাবর আজ়ম। —ফাইল চিত্র।

চলতি বিশ্বকাপে প্রথম বার ছন্দে দেখিয়েছে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে। নতুন ও পুরনো বলে উইকেট নিয়েছেন তিনি। আফ্রিদির কাঁধে চেপে ইংল্যান্ডকে হারানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু পারেনি তারা। হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্ক আরও কঠিন হয়ে গিয়েছে পাকিস্তানের। এই হারের দায় দলের ব্যাটারদের ঘাড়ে চাপিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন।

Advertisement

খেলাশেষে শাহিন জানিয়েছেন, আরও কিছু রান করতে পারলে ম্যাচ জিতে যেতেন তাঁরা। শাহিন বলেন, “আমার মনে হয়, এই উইকেটে আরও ১৫-২০ রান করলেই আমরা জিততাম। মাঝের ওভারে জুটির দরকার ছিল। তা হলেই বড় রান হত। কিন্তু মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। ফলে ১৮০-১৯০ রান করতে পারিনি। সেখানেই হারতে হয়েছে।”

ইংল্যান্ডের প্রথম তিন উইকেট তাড়াতাড়ি ফেলে দিয়েছিলেন শাহিন। কিন্তু অধিনায়ক হ্যারি ব্রুক ৫১ বলে ১০০ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান। সেখানে বাবর আজ়ম, ফখর জ়মানের মতো অভিজ্ঞ ব্যাটারেরা ভাল শুরু করলেও বড় রান করতে পারেননি। সেটাই তফাত গড়ে দিয়েছে বলে মনে করেন শাহিন।

Advertisement

চার ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেওয়া পাক পেসার বলেন, “ইংল্যান্ডের ইনিংসে ব্রুক উইকেটে পড়ে থেকেছে। রান করেছে। জুটি বেঁধেছে। সেই সুযোগ আমরা নষ্ট করেছি। টি-টোয়েন্টিতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি ওভারে ৮-৯ করে রান করতে হয়। তার জন্য জুটি গড়া খুব দরকার। না হলে জেতা যাবে না।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আপাতত দুই ম্যাচে ১ পয়েন্ট পাকিস্তানের। তবে এখনও সেমিফাইনালের দৌড় শেষ হয়ে যায়নি শাহিনদের। তবে নিজেদের হাতে আর কিছু নেই পাকিস্তানের। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও বাকি ম্যাচের ফলের উপর নির্ভর করতে হবে তাদের। এই অবস্থার জন্য বাবরদের দায়ী করলেন শাহিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement