ICC T20 World Cup 2026

রবিবার ফাইনালে ভারত-নিউ জ়িল্যান্ড লড়াই, আনন্দবাজার ডট কম-এর ছ’টি প্রশ্নের এক কথায় জবাব চার ক্রিকেটারের

টেস্ট, এক দিনের ক্রিকেটের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও আইসিসি প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি ভারত-নিউ জ়িল্যান্ড। টেস্টে জিতেছিল কিউয়িরা। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে রোহিত শর্মার দল। রবিবার কারা পার্থক্য গড়ে দিতে পারেন দু’দলের মধ্যে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১২:১৫
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রবিবার মুখোমুখি ভারত এবং নিউ জ়িল্যান্ড। অহমদাবাদের ম্যাচ ঘিরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের যেমন আগ্রহ রয়েছে, তেমনই এই ম্যাচের দিকে নজর রয়েছে ক্রিকেটারদেরও।

Advertisement

নিউ জ়িল্যান্ডকে হারিয়েই গত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেই হারের বদলা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন মিচেল স্যান্টনারেরা। অন্য দিকে, প্রথম দল হিসাবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বজয়ের সামনে সূর্যকুমার যাদবেরা।

বাংলার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারেরা আনন্দবাজার ডট কম-কে জানালেন তাঁদের ভবিষ্যদ্বাণী। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন তাঁর মতামত। বাংলার প্রাক্তন জোরে বোলার শিবশঙ্কর পাল জানিয়েছেন কারা নজর কাড়তে পারেন ফাইনালে। দুই সতীর্থের মতো ভবিষ্যদ্বাণী করেছেন বাংলার আর এক প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীও। আনন্দবাজার ডট কম-এর ছ’টি প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলা দলের অন্যতম সেরা ব্যাটার অনুষ্টুপ মজুমদার।

Advertisement

১) সবচেয়ে বেশি রান কে করবেন?

লক্ষ্মীরতন: অভিষেক শর্মা

শিবশঙ্কর: সঞ্জু স্যামসন

সৌরাশিস: ঈশান কিশন

অনুষ্টুপ: ঈশান কিশন

২) সবচেয়ে বেশি উইকেট নেবেন কে?

লক্ষ্মীরতন: জসপ্রীত বুমরাহ

শিবশঙ্কর: জসপ্রীত বুমরাহ

সৌরাশিস: জসপ্রীত বুমরাহ

অনুষ্টুপ: জসপ্রীত বুমরাহ

৩) ম্যাচ জেতাবেন কে?

লক্ষ্মীরতন: হার্দিক পাণ্ড্য

শিবশঙ্কর: হার্দিক পাণ্ড্য

সৌরাশিস: ঈশান কিশন

অনুষ্টুপ: অক্ষর পটেল

৪) সেরা তরুণ ক্রিকেটার কে হবেন?

লক্ষ্মীরতন: ফিন অ্যালেন

শিবশঙ্কর: ঈশান কিশন

সৌরাশিস: ঈশান কিশন

অনুষ্টুপ: ম্যাট হেনরি

৫) জসপ্রীত বুমরাহ এবং ফিন অ্যালেনের লড়াইয়ে কে এগিয়ে?

লক্ষ্মীরতন: জসপ্রীত বুমরাহ

শিবশঙ্কর: জসপ্রীত বুমরাহ

সৌরাশিস: জসপ্রীত বুমরাহ

অনুষ্টুপ: জসপ্রীত বুমরাহ

৬) খেলতে নামার আগে এগিয়ে কোন দল?

লক্ষ্মীরতন: ভারত

শিবশঙ্কর: ভারত

সৌরাশিস: ভারত

অনুষ্টুপ: ভারত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement