Rahul Dravid

Rahul Dravid: ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে শাস্ত্রীর জয়গান দ্রাবিড়ের মুখে

আগামী কয়েক বছরের মধ্যে দুটো বিশ্বকাপ খেলতে হবে ভারতকে। সেই দিকেই পাখির চোখ করছেন দ্রাবিড়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২১:৩০
Share:

শাস্ত্রীর প্রশংসা রাহুলের মুখে। —ফাইল চিত্র

রাহুল দ্রাবিড়ের কোচ হওয়া ছিল সময়ের অপেক্ষা। বুধবার ভারত বনাম আফগানিস্তান ম্যাচের মাঝেই সেই সিদ্ধান্ত জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা, লোকেশ রাহুল যখন আবু ধাবির মাঠে ঝড় তুলেছেন সেই সময় ভারতীয় দলের ভবিষ্যৎ গড়ার জন্য দ্রাবিড়ের নাম ঘোষণা করল বিসিসিআই। দায়িত্ব পেয়ে দ্রাবিড়ের মুখে রবি শাস্ত্রীর জয়গান।

দ্রাবিড় বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি ধন্য। ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। রবি শাস্ত্রীর প্রশিক্ষণে দল দারুণ খেলেছে, আশা করব সেটাই এগিয়ে নিয়ে যেতে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, অনূর্ধ্ব ১৯, ভারতীয় এ দলের হয়ে খেলার সময় দলের অনেকের সঙ্গে কাজ করেছি। আমি জানি ওদের মধ্যে খিদে রয়েছে, ভাল খেলার ইচ্ছা রয়েছে।”

Advertisement

আগামী কয়েক বছরের মধ্যে দুটো বিশ্বকাপ খেলতে হবে ভারতকে। সেই দিকেই পাখির চোখ করছেন দ্রাবিড়। তিনি বলেন, “আগামী দু’বছর বেশ কিছু বড় প্রতিযোগিতা রয়েছে। দলের সকলকে নিয়ে সেই প্রতিযোগিতায় ভাল খেলার দিকে তাকিয়ে আছি। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মধ্যে থেকে নিজেদের সেরাটা বার করে আনার চেষ্টা করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement