দলের ক্রিকেটারদের সঙ্গে রাজস্থান ক্লাবের সদস্য ও কর্তারা। ছবি: সংগৃহীত।
ঘরোয়া ফুটবলের পর এ বার ঘরোয়া ক্রিকেট। আবার সফল রাজস্থান ক্লাব। সিএবি প্রথম ডিভিশন প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা।
বাংলার ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন লিগে গ্রুপ সি-র চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান ক্লাব। ফলে গ্রুপ এ-তে ওঠার সুযোগ রয়েছে তাদের সামনে। যদি এই গ্রুপের অন্য কোনও দল লিগ জিততে না পারে, তা হলে গ্রুপ এ-তে উঠবে তারা। ঘরোয়া ক্রিকেটে বড় সাফল্য পেয়েছে ক্লাব।
কয়েক দিন আগেই আইএফএ আয়োজিত কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে রাজস্থান ক্লাব। ফলে ফুটবল ও ক্রিকেটে সমান ভাবে সফল তারা। ক্লাবের সকলের যৌথ প্রয়াসে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন রাজস্থান ক্লাবের কর্তারা।