IPL 2026

বৈভব নজর কাড়ল মাঠের বাইরেও, মাতৃদিবসে বিশেষ বার্তা আইপিএলে ১১ ম্যাচে ৪৪০ রান করা ব্যাটারের

গোলাপি জার্সি পরে মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে বৈভব সূর্যবংশী। ১৫ বছরের অবশ্য রবিবার পর্যন্ত অপেক্ষা করেনি। শুভমন গিলের দলের বিরুদ্ধে মাঠে নামার আগেই সমাজমাধ্যমে পোস্ট করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৩:১৬
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আইপিএলে ধারাবাহিক ভাবে রান করে চলেছে বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের ওপেনার রয়েছে কমলা টুপির দৌড়েও। ২২ গজের পাশাপাশি মাঠে বাইরেও ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিল বৈভব। সমাজমাধ্যমে তার একটি পোস্ট নজর কেড়ে নিয়েছে।

Advertisement

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবার সম্পূর্ণ গোলাপি জার্সি পরে মাঠে নেমেছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারেরা। প্রতি বছর আইপিএলেই একটি ম্যাচ সম্পূর্ণ গোলাপি জার্সি পরে খেলে রাজস্থান। মহিলাদের সম্মানে এই উদ্যোগ রাজস্থান কর্তৃপক্ষের। এ ভাবে রাজস্থানের গ্রামের মহিলাদের নেতৃত্বে সামাজিক পরিবর্তন এবং সার্বিক উন্নয়নের পাশে দাঁড়ানোর বার্তা দেন রাজস্থান কর্তৃপক্ষ। এ বারও ব্যতিক্রম হয়নি। মাতৃ দিবসের আগের দিনে মহিলাদের সম্মান জানিয়ে গোলাপি জার্সি পরে খেলেছে রাজস্থান।

সেই গোলাপি জার্সি পরে সমাজমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেছে বৈভব। হাতে রয়েছে তার প্রিয় ব্যাটও। এই ছবির সঙ্গে ১৫ বছরের ব্যাটার লিখেছে, ‘‘এটা তোমার জন্য, মা।’’ গোলাপি জার্সি পরে মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে বৈভব। তার এই পোস্ট ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বৈভব অবশ্য রবিবার পর্যন্ত অপেক্ষা করেনি। শনিবার শুভমন গিলের দলের বিরুদ্ধে মাঠে নামার আগেই সমাজমাধ্যমে পোস্ট করে।

Advertisement

শনিবার গোলাপি জার্সি পরে একটি বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল (৫১৩টি) খেলে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছে। একই সঙ্গে ভেঙে দিয়েছে আইপিএলে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ছক্কা মারার অভিষেক শর্মার রেকর্ড। অভিষেক গত মরসুমে পাওয়ার প্লেতে ২৯টি ছয় মেরেছিলেন। এ বার বৈভব এখনও পর্যন্ত পাওয়ার প্লেতে ৩০টি ছক্কা মেরেছে।

আইপিএলে বেশ ভাল ফর্মে রয়েছে বৈভব। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৪৪০ রান করেছে। গড় ৪০। স্ট্রাইক রেট ২৩৬.৫৫। কমলা টুপির দৌড়ে পঞ্চম স্থানে রয়েছে বিহারের কিশোর ব্যাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement