RCB vs RR

ঘরের মাঠে হারের হ্যাটট্রিক, পিচের জন্যই সমস্যা? জানালেন বিরাটের দলের অধিনায়ক

বৃহস্পতিবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামছে বেঙ্গালুরু। এই স্টেডিয়ামে আগের তিনটি ম্যাচেই হেরেছে তারা। ঘরের মাঠে কেন হারছে বেঙ্গালুরু? পিচই কি সমস্যার মূল কারণ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৩:১৪
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

বৃহস্পতিবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামছে বেঙ্গালুরু। এই স্টেডিয়ামে আগের তিনটি ম্যাচেই হেরেছে তারা। বিপক্ষের মাঠে সব ম্যাচ জিতলেও ঘরের মাঠে কেন হারছে বেঙ্গালুরু? পিচই কি সমস্যার মূল কারণ? রাজস্থান ম্যাচের আগে তা নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক রজত পাটীদার।

Advertisement

বিরাট কোহলির দলের অধিনায়ক বলেছেন, “আমরা ঘরের মাঠে ভাল ক্রিকেট খেলতে পারিনি। আপনারা অনেকে টসের কথা বলছেন। সেটা তো আমার হাতে নেই। তা ছাড়া, এই সময়ে পিচটাও একটু অন্য রকম হয়। আগে থেকে বোঝা যায় না কেমন আচরণ করবে। তবে আমরা অজুহাত দিতে চাই না। যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাই।”

পাটীদার জানিয়েছেন, টসে জেতার কথা না ভেবে কী ভাবে তাঁরা আরও ভাল খেলতে পারেন সে দিকে মনোনিবেশ করা উচিত।

Advertisement

তাঁর কথায়, “টস হারলেই যে আপনি অর্ধেক ম্যাচ হেরে গিয়েছেন এমন ভাবা ভুল। টস কারও হাতে থাকে না। ক্রিকেটার হিসাবে যদি আপনাকে আগে ব্যাট করতে হয়, তা হলে নিজের সেরাটা দিতেই হবে। পিচের কথা ভাবলে চলবে না। আমরা সে দিকেই বেশি করে নজর দেওয়ার চেষ্টা করছি।”

আইপিএলের প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে আরসিবি। তবে এখনই সে সব নিয়ে ভাবতে চাইছেন না পাটীদার। তাঁর কথায়, “আমরা বর্তমানে থাকতে ভালবাসি। কারণ এই লিগে পরের পর ম্যাচ খেলতে হয়। অতীত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কী হয়েছে তা নিয়ে মাথা ঘামাতে চাই না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement