IPL 2026

ঈশ্বর সাহায্য করেছেন, ক্যাচ পড়ার পর কেকেআরকে ম্যাচ জিতিয়ে বললেন রিঙ্কু, যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি কলকাতার সিংহ

আইপিএলের শুরু থেকে সে ভাবে রান পাচ্ছিলেন না। রবিবারও তেমনটাই হতে যাচ্ছিল। নান্দ্রে বার্গারের ক্যাচ ফস্কানো সব বদলে দিল। রিঙ্কু সিংহ জানালেন, ঈশ্বরের সাহায্য পেয়েছেন বলেই দলকে জেতাতে পেরেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২১:০৬
Share:

রিঙ্কু সিংহ। — ফাইল চিত্র।

আইপিএলের শুরু থেকে সে ভাবে রান পাচ্ছিলেন না। কয়েকটি বল খেলেই আউট হয়ে যাচ্ছিলেন। রবিবারও তেমনটাই হতে যাচ্ছিল। নান্দ্রে বার্গারের ক্যাচ ফস্কানো সব বদলে দিল। একার হাতে ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু সিংহ। ম্যাচের পর জানালেন, ঈশ্বরের সাহায্য পেয়েছেন বলেই দলকে জেতাতে পেরেছেন। তিনি যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি।

Advertisement

ব্যাট করার সময় দু’-একটি শট খেলার পর রেগে যেতে দেখা গিয়েছিল রিঙ্কুকে। সে প্রসঙ্গে ম্যাচের পর বলেন, “যখন নিজের মতো করে খেলতে পারি না তখনই এমন জিনিস হয়। নিজের শট নিয়ে অনিশ্চিত ছিলাম বা ইতস্তত করছিলাম এমনটা নয়। আমার ভাবনাই ছিল ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। সতীর্থ এবং কোচের সঙ্গে কথা বলে তেমনটাই ঠিক হয়েছিল। ম্যাচটা কঠিন জায়গায় ছিল বলে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া দরকার ছিল।”

বার্গার ক্যাচ না ফেললে হয়তো এই ইনিংস আসতই না রিঙ্কুর ব্যাট থেকে। কেকেআরের ক্রিকেটার বলেছেন, “মাঝে মাঝে এমনটা হয়। সেই মুহূর্তে মন ঠিকঠাক কাজ করে না। তখনই এ রকম শট খেলে ফেলি। সৌভাগ্যবশত আজ ভাগ্য আমার পাশে ছিল এবং ম্যাচটা জিততে পেরেছি।”

Advertisement

মরসুমে প্রথম বার বড় রান পেয়ে কেমন লাগছে? রিঙ্কুর জবাব, “রান না পাওয়ার বিষয়টা মাথার মধ্যে ছিলই। বড় ইনিংসের জন্যে অপেক্ষা করছিলাম। এই ইনিংসটা খেলে খুব ভাল লেগেছে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য খুব দরকারি ছিল।”

দলের চাপের সময়েও সাতে নামানো হয়েছে তাঁকে। তবে রিঙ্কুর সাফ কথা, তাঁর কোনও নির্দিষ্ট ব্যাটিং পজিশন নেই। বলেছেন, “আমার জন্য কোনও নির্দিষ্ট পজিশন নেই। পাঁচে বা আরও নীচে, এমনকি চারেও ব্যাট করতে পারি। দল যেখানে চাইবে সেখানে ব্যাট করতে রাজি। এই জয়ের ফলে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়বে। এখান থেকে পাওয়া ছন্দ ধরে রাখতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement