IPL 2026

দুঃস্বপ্নের মরসুম! শেষ ম্যাচে নামার আগে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন পন্থ, আইপিএলে রেকর্ড শামির

আরও একটি খারাপ মরসুম গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের। পয়েন্ট তালিকায় সকলের শেষে তারা। নিজেদের শেষ ম্যাচে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ঋষভ পন্থ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২২:৩২
Share:

মহম্মদ শামি (বাঁ দিকে) ও ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

দুঃস্বপ্নের মরসুম কেটেছে ঋষভ পন্থের। দুঃস্বপ্নের মরসুম কেটেছে লখনউ সুপার জায়ান্টসের। পয়েন্ট তালিকায় সকলের নীচে তারা। আরও এক মরসুমে ব্যর্থ লখনউ। সেই কারণেই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামার আগে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন পন্থ। যদিও সেই ম্যাচে রেকর্ড গড়লেন মহম্মদ শামি।

Advertisement

খেলার আগে টসের পর পন্থ ক্ষমা চেয়ে নেন। তিনি বলেনস “সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা মাঠ ভরিয়েছেন। আমাদের সমর্থন করেছেন। ওঁদের হতাশ করেছি। এই ম্যাচে নিজেদের ২০০ শতাংস দিয়ে অন্তত ওঁদের মুখে একটু হলেও হাসি ফোটানোর চেষ্টা করব।”

পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে ১৩ ম্যাচে ৮ পয়েন্ট লখনউয়ের। একই পয়েন্ট রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ফলে খুব বেশি হল ন’নম্বরে উঠতে পারবে লখনউ। তার বেশি নয়। তারকাখচিত দল গড়েও এত খারাপ খেলায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

Advertisement

দল খারাপ খেললেও আইপিএলে রেকর্ড গড়েছেন শামি। ইনিংসের প্রথম বলেই প্রিয়াংশ আর্যকে আউট করেন তিনি। আইপিএলে ছ’বার প্রথম বলে উইকেট নিয়েছেন শামি। এটি রেকর্ড। পাঁচ বার প্রথম বলে উইকেট জফ্রা আর্চার। তাঁকে ছাপিয়ে গিয়েছেন শামি।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ইনিংসের প্রথম বলে সবচেয়ে বেশি বার উইকেট নিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও ইংল্যান্ডের লুক উড। ন’বার এই কীর্তি গড়েছেন তাঁরা। আট বার প্রথম বলে উইকেট নিয়েছেন ডেভিড উইলি। সাত বার এই কীর্তি রয়েছে ট্রেন্ট বোল্টের। ছ’বার করে প্রথম বলে উইকেট নিয়েছেন শামি, ভুবনেশ্বর কুমার, মহম্মদ আমির, ডার্ক ন্যানেস ও সোহেল তনবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement