IPL 2026

রোহিতের হাত থেকে ছিনতাই হয়ে যাচ্ছিল আড়াই কোটির ঘড়ি! কী ভাবে বাঁচলেন শর্মা?

গাড়িতে বসে কয়েক জন ভক্তের সঙ্গে কথা বলছেন রোহিত। ভক্তদের উদ্দেশে হাতও নাড়ছিলেন। এক জনের নিজস্বী তোলার আবদারও রাখতে গিয়ে বিপাকে পড়েন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৪:৪৫
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এক যুবকের আচরণে মেজাজ হারালেন রোহিত শর্মা। নিজস্বী তোলার বাহানায় তাঁর হাতের আড়াই কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই যুবক। গাড়ির মধ্যে থাকায় ক্ষতি হয়নি রোহিতের।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিজের গাড়িতে বসে কয়েক জন ভক্তের সঙ্গে কথা বলছেন রোহিত। ভক্তদের উদ্দেশে হাতও নাড়ছিলেন। হাসি মুখে এক জনের নিজস্বী তোলার আবদারও রাখেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সে সময় ঘটে বিপত্তি।

নিজস্বী তোলার বাহানায় গাড়ির এক দম কাছে চলে যায় ওই যুবক। রোহিত ছবি তোলার জন্য মোবাইলের দিকে তাকাতে ওই যুবক তাঁর হাতে থাকা আড়াই কোটি টাকার রোলেক্স জিরাফ ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রোহিত। ক্ষুব্ধ ক্রিকেটারকে কিছু বলতে দেখা যায় ওই যুবককে। তার পর বিরক্তি নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির জানালার কাচ বন্ধ করে দেন। ঘটনাটি সম্ভবত মুম্বইয়েই ঘটেছে।

Advertisement

এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত রোহিত চোটের জন্য কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে ফিরেই ৮৪ রানের ইনিংস খেলেছেন। আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে করেছেন ২২১ রান। গড় ৫৫.২৫। স্ট্রাইক রেট ১৭৪.০১।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement