ICC ODI World Cup 2027

২০২৭ বিশ্বকাপে খেলে দেশকে ট্রফি জেতাতে চান, স্পষ্ট করে দিলেন রোহিত, পরোক্ষে বার্তা কি কোচ গম্ভীরকে?

এখনও এক দিনের ক্রিকেটে খেলেন রোহিত শর্মা। সাম্প্রতিক সিরিজ়গুলিতে ভাল ছন্দে ছিলেন। বুধবার সেই রোহিত স্পষ্ট করে দিলেন, পরের বছর এক দিনের বিশ্বকাপে তিনি খেলতে চান। কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

ক্রিকেটের বাকি দু’টি ফরম্যাট থেকে অবসর নিলেও এখনও এক দিনের ক্রিকেটে খেলেন রোহিত শর্মা। সাম্প্রতিক সিরিজ়গুলিতে ভাল ছন্দে ছিলেন। বুধবার সেই রোহিত স্পষ্ট করে দিলেন, পরের বছর এক দিনের বিশ্বকাপে তিনি খেলতে চান। শুধু তাই নয়, দেশকে ট্রফিও জেতাতে চান। মনে করা হচ্ছে, কোচ গৌতম গম্ভীরকেই পরোক্ষে বার্তা দিয়ে রাখলেন তিনি।

Advertisement

বুধবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে ৫০ ওভারের ক্রিকেটের মাহাত্ম্যের কথা তুলে ধরেছেন রোহিত। বুঝিয়েছেন, কী ভাবে এই ফরম্যাটের ক্রিকেট পরীক্ষা নেয় এবং প্রতিভা তুলে আনে। রোহিতের কথায়, “আমি অবশ্যই বিশ্বকাপে খেলতে চাই এবং দেশকে ট্রফি জেতাতে চাই। ৫০ ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। তখন টি২০ বিশ্বকাপ, আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ— কিছুই ছিল না। তখন ক্রিকেটের সর্বোচ্চ শিখরে ছিল এই বিশ্বকাপই, যেটা প্রতি চার বছরে এক বার আয়োজিত হত।”

২০২৩ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েও ট্রফি পাননি রোহিত। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারে ভারত। অধরা ট্রফি অন্তত এক বার ছুঁতে চান রোহিত। বলেছেন, “কোনও তাড়াহুড়ো করছি না। কিন্তু ওই একটা ট্রফির ওজন সাংঘাতিক। তাই সেটা জেতার আপ্রাণ চেষ্টা করব। আমার কাছে যতটা শক্তি আছে, তা কাজে লাগিয়ে পরিশ্রম করে ট্রফি জেতার চেষ্টা করব।”

Advertisement

এক দিনের বিশ্বকাপের ইতিহাসে রোহিত অন্যতম সফল ব্যাটার। ২৮টি ম্যাচে ১৫৭৫ রান করেছেন, যা চতুর্থ সর্বোচ্চ। তিনটি বিশ্বকাপ খেলে দু’বার প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন। সাতটি শতরান রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement