ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই সরানো হবে পাক অধিনায়ককে, সলমনকে নিয়ে ক্ষুব্ধ বোর্ডপ্রধান নকভি, বাদ পড়ছেন বাবরও

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফলাফল যা-ই হোক না কেন, প্রতিযোগিতা শেষ হলেই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে সলমন আঘাকে। এমনই ইঙ্গিত মিলেছে সে দেশের বোর্ডের অন্দরমহল থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৫
Share:

পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফলাফল যা-ই হোক না কেন, প্রতিযোগিতা শেষ হলেই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে সলমন আঘাকে। এমনই ইঙ্গিত মিলেছে সে দেশের বোর্ডের অন্দরমহল থেকে। কিছু সিনিয়র ক্রিকেটারকেও বরাবরের মতো দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিশ্বকাপে যে ভাবে পাকিস্তান খেলেছে তাতে অখুশি বোর্ডপ্রধান মহসিন নকভি। ওই সূত্র বলেছেন, “নকভি একেবারেই খুশি নন। বিশ্বকাপের আগে নির্বাচক, দল পরিচালন সমিতি এবং নকভির কাছের লোকেরা আশ্বাস দিয়েছিলেন, প্রতিযোগিতায় ভাল ফল হবে। তার ধারেকাছেও যায়নি পাকিস্তানের পারফরম্যান্স।”

এ কারণেই নকভি ঠিক করেছেন সলমনকে সরিয়ে দেবেন। পাশাপাশি কিছু ক্রিকেটারের ভবিষ্যত নিয়ে কোচ মাইক হেসন এবং নির্বাচকদের সঙ্গে কথা বলবেন তিনি। সূত্র বলেছেন, “সলমন, বাবর আজ়ম, উসমান খান এবং আরও কয়েক জন ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি জীবন সম্ভবত বিশ্বকাপের পরেই শেষ হয়ে যেতে চলেছে।” সলমনের বিকল্প হিসাবে টি-টোয়েন্টিতে শাদাব খান বা শাহিন আফ্রিদিকে অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে।

Advertisement

সূত্রের দাবি, বিশ্বকাপের আগেই নকভি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানকে এ বার তরুণ ক্রিকেটার তুলে আনতে হবে এবং আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের চাহিদা অনুযায়ী দল তৈরি করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement