Bengal Pro T20 League

বঙ্গ লিগে সর্বোচ্চ ১২.২০ লক্ষ পেলেন শাহবাজ়

রবিবার বিটিএলের নিলামে একাধিক ক্রিকেটার নতুন মঞ্চ পেলেন নিজেদের প্রতিভা তুলে ধরার। দুপুর থেকে রাত পর্যন্ত টানা চলে নিলাম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৮:৪৯
Share:

শাহবাজ় আহমেদ। ছবি: সংগৃহীত।

বেঙ্গল টি-টোয়েন্টি লিগের (বিটিএল) নিলামে সর্বোচ্চ দর পেলেন শাহবাজ় আহমেদ। ১২.২০ লক্ষ টাকায় তাঁকে ‘রাইট টু ম্যাচ’-এর মাধ্যমে দলে রেখে দিল শ্রাচি রাঢ় টাইগার্স।

রবিবার বিটিএলের নিলামে একাধিক ক্রিকেটার নতুন মঞ্চ পেলেন নিজেদের প্রতিভা তুলে ধরার। দুপুর থেকে রাত পর্যন্ত টানা চলে নিলাম। দ্বিতীয় সর্বোচ্চ দর পান অভিষেক পোড়েল (১০.৪০ লক্ষ)। তাঁকে নিয়েছে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। মুকেশ কুমার থেকে গেলেন সোবিস্কো মালদা স্ম্যাশার্সে (৯.৬০ লক্ষ)।

নোভাস পুরুলিয়া রয়্যালসে ৯.৪০ লক্ষ টাকায় গেলেন সুদীপ কুমার ঘরামি। যুবরাজ দীপক কেশওয়ানিও বড় দর পেলেন। ৮.৬০ লক্ষ টাকায় তাঁকেও নিল পুরুলিয়া।

মহম্মদ শামিকে নিল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ৫.২০ লক্ষ টাকায়।

অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স আট লক্ষ টাকায় দলে রেখে দিয়েছে শাকির হাবিব গান্ধীকে। ২.৯ লক্ষ টাকায় সে দলেই তরুণ উদীয়মান পেসার যুধাজিৎ গুহ। চার লক্ষ টাকায় সক্ষম শর্মাকে নিয়েছে হাওড়া ওয়ারিয়র্স। ৬.৮ লক্ষ টাকায় কণিষ্ক শেঠকেও নিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন