IPL 2026

আইপিএলের আগে মুম্বইয়ে ২১ কোটির ফ্ল্যাট কিনলেন শুভমন, গৃহপ্রবেশের জন্য অপেক্ষা করতে হবে অন্তত তিন বছর

চলচ্চিত্র প্রযোজক ভাশু ভাগনানি এবং তাঁর পুত্র জ্যাকি ভাগনানির সংস্থা পূজা লেজ়ার অ্যান্ড লাইফস্টাইলের কাছ থেকে ফ্ল্যাটটি কিনেছেন শুভমন। ‘পূজা লুমিনেয়ার’ নামের এই আবাসনটি ১৬তলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৭:৫৬
Share:

শুভমন গিল। —ফাইল চিত্র।

আইপিএলের আগে মুম্বইয়ে ফ্ল্যাটের মালিক হলেন শুভমন গিল। প্রায় ২১ কোটি টাকা খরচ করেছেন ভারতীয় দলের অধিনায়ক। জুহুর তারা রোডে নির্মীয়মান বিলাসবহুল আবাসনের ১২ তলার বাসিন্দা হবেন ব্যাটার।

Advertisement

পরিচালক ভাশু ভাগনানির কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন শুভমন। দাম পড়েছে ২০ কোটি ৭০ লাখ টাকা। স্ট্যাম্প ডিউটি হিসাবে শুভমন দিয়েছেন ১ কোটি ২৪ লাখ টাকা। তাঁর নতুন ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ৬১,৪৪২ টাকা। মুম্বইয়ের প্রথম সারির কয়েক জন ব্যবসায়ী এবং শিল্পীও এই নতুন আবাসনে ফ্ল্যাট কিনেছেন। তবে এখনই মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা হতে পারবেন না শুভমন। অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে তাঁকে।

ভাশু এবং তাঁর পুত্র জ্যাকি ভাগনানির সংস্থা পূজা লেজ়ার অ্যান্ড লাইফস্টাইলের কাছ থেকে ফ্ল্যাটটি কিনেছেন শুভমন। ‘পূজা লুমিনেয়ার’ নামের এই আবাসনটি ১৬তলার। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৯ সালে। ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছে নির্মাণ কাজ। ফলে গৃহপ্রবেশের জন্য শুভমনকে অপেক্ষা করতে হবে অন্তত তিন বছর। ভাশু আদতে কলকাতার মানুষ। ১৯৯০ সালে মুম্বইয়ে যান। শুরু করেন প্রযোজনার কাজ। তাঁর প্রযোজিত কয়েকটি সিনেমা ভাল ব্যবসা করার পর নির্মাণ ব্যবসায় বিনিয়োগ করতে শুরু করেন। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তাঁর সংস্থার তৈরি বিলাসবহুল আবাসন রয়েছে।

Advertisement

এ বারের আইপিএলেও গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেবেন শুভমন। আগামী ৩১ মার্চ শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ গুজরাতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement