Sourav Ganguly

মেয়ে সানার জীবনে বিশেষ দিন, পাশে সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনাও

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার বুধবার সমাবর্তন অনুষ্ঠান ছিল লন্ডনের বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে সানার পাশে ছিলেন সৌরভ এবং স্ত্রী ডোনা। সমাজমাধ্যমে মেয়ের সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৭
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মেয়ে সানা এবং স্ত্রী ডোনা। ছবি: ফেসবুক।

কিছু দিন আগেই স্নাতক হয়েছেন সানা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ের বুধবার সমাবর্তন অনুষ্ঠান ছিল লন্ডনের বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে সানার পাশে ছিলেন সৌরভ এবং স্ত্রী ডোনা। সমাজমাধ্যমে মেয়ের সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

বুধবার সৌরভ দু’টি ছবি পোস্ট করেন। একটিতে সানার মাথায় সমাবর্তন অনুষ্ঠানের টুপি এবং গায়ে কালো গাউন। অন্য ছবিতে সৌরভ এবং ডোনার মাঝে সানা। সেই দু’টি ছবি পোস্ট করে সৌরভ লেখেন, “সমাবর্তনের দিন। সানাকে শুভেচ্ছা। এমন আরও অনেক দিন আসুক তোমার জীবনে।”

সমাবর্তন অনুষ্ঠানে লাল রঙের পোশাক পরেছিলেন সানা। সাদা শার্ট এবং কোট, প্যান্ট পরেছিলেন সৌরভ। স্ত্রী ডোনা পরেছিলেন ঘিয়ে রঙের শাড়ি।

Advertisement

লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সানা। সেখান থেকেই স্নাতক হন। উচ্চশিক্ষার জন্য আগামী দিনে লন্ডনেই থাকবেন সৌরভ-কন্যা। কিছু দিন আগেই লন্ডনে গিয়েছিলেন সৌরভ। তবে বিশ্বকাপের সময়ে কলকাতায় ফিরে আসবেন তিনি। বাংলার ক্রিকেট সংস্থার বার্ষিক সভা ৩০ সেপ্টেম্বর। সেখানে থাকতে পারেন সৌরভ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন বিদেশ সফরে থাকছেন সৌরভ। স্পেনের বার্সেলোনা শহরে মুখ্যমন্ত্রীর একটি কর্মসূচিতে থাকছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement