South Africa Cricket Team

দ্বিতীয় সারির দল নিয়েও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ়‌ জয় দক্ষিণ আফ্রিকার, নজর কাড়ল কেলির ক্যাচ

নিউ জ়িল্যান্ডের ঘরের মাঠে তাদেরই হারিয়ে টি-টোয়েন্টি সিরি‌জ় জিতে নিল দক্ষিণ আফ্রিকা। বুধবার পঞ্চম এক দিনের ম্যাচে ৩৩ রানে জিতেছে প্রোটিয়ারা। নিউ জ়িল্যান্ডের নিক কেলির একটি ক্যাচ নজর কেড়ে নিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৬:২৫
Share:

ট্রফি নিয়ে দক্ষিণ আফ্রিকা দল। ছবি: সমাজমাধ্যম।

নিউ জ়িল্যান্ডের ঘরের মাঠে তাদেরই হারিয়ে টি-টোয়েন্টি সিরি‌জ় জিতে নিল দক্ষিণ আফ্রিকা। বুধবার পঞ্চম এক দিনের ম্যাচে ৩৩ রানে জিতেছে প্রোটিয়ারা। এই ম্যাচের আগে দুই দলই দু’টি করে ম্যাচ জিতেছিল। সিরিজ় নির্ণায়ক ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। হারলেও নিউ জ়িল্যান্ডের নিক কেলির একটি ক্যাচ নজর কেড়ে নিয়েছে।

Advertisement

নিউ জ়িল্যান্ড টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুতে রান তোলার গতি কম ছিল দক্ষিণ আফ্রিকার। তারা হারায় টনি ডি জর্জিকে (১২)। এর পর রান তোলার গতি বাড়ান উইয়ান মুল্ডার (৩১) এবং রুবিন হারমান (৩৯)। মুল্ডার আউট হওয়ার পর একাই খেলেন কোনর এস্তারহুইজ়েন। পাঁচটি চার এবং ছ’টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৭৫ করেন তিনি। শেষের দিকে ডিয়ান ফরেস্টার ১৩ বলে ২১ করেন। নির্ধারিত ২০ ওভারে ১৮৭/৪ তোলে দক্ষিণ আফ্রিকা।

জবাবে নিউ জ়িল্যান্ড শুরুতেই হারায় কেটেন ক্লার্ককে (২)। এর পর কোনও ব্যাটারই বেশি ক্ষণ ক্রিজ়ে টিকতে পারেননি। শুরুটা ভাল করেও ফিরে যান টিম রবিনসন (২৫), বিভান জেকবস (৩৬), জিমি নিশামেরা (২৪)। ১৫৪/৮-এর বেশি তুলতে পারেনি নিউ জ়িল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েৎজ়ি, মুল্ডার এবং ওটনিল বার্টম্যান।

Advertisement

কেলি ক্যাচটি ধরেন দক্ষিণ আফ্রিকার ইনিংস চলার সময়। ১৬তম ওভারে বেন সিয়ার্স বল করছিলেন। হারমান বড় শট খেলেছিলেন। তবে ব্যাটের মাঝে বল লাগেনি। বল আকাশে উঠে যায়। মিড অফ থেকে মিড অনের দিকে দৌড়োতে দৌড়োতে ঝাঁপিয়ে পড়ে বাঁ হাতে ক্যাচ ধরেন কেলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement